মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এসআইআর বিতর্কে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিরোধীদের আন্দোলনে যখন উত্তাল দেশ, ঠিক তখনই মঙ্গলবার (১৩ অক্টোবর) কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন এল মুরুগান। শুধু কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফাই দেননি, রাজ্যসভার সাংসদ পদ-ও ছেড়েছেন। তামিলনাডুর বিজেপি নেতার অতর্কিত সিদ্ধান্ত নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠেছে, তবে কি তিনি অন্য দলে যোগ দিচ্ছেন? যদিও পদত্যাগী মুরুগান জানিয়েছেন, ‘তামিলনাডুতে বিজেপিকে শক্তিশালী করার জন্যই এমন পদক্ষেপ নিয়েছেন।’ তবে সেই সাফাইয়ে চর্চা বন্ধ হচ্ছে না।

ছাত্র জীবনেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) সঙ্গে জড়িয়ে পড়েছিলেন এল মুরুগান। ২০২০ সালে তামিলনাডু বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব পান। ২০২১ সালের জুলাই মাসে মন্ত্রিসভায় রদবদলের সময় তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা করে নেন। পরে মুরুগানকে সরিয়ে কে আন্নামালাইকে বিজেপির রাজ্য সভাপতি করা হয়। ২০২৪ সালে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভায় নির্বাচিত হন মুরুগান। ২০৩০ সালে সাংসদ পদে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু এদিন আচমকাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ইস্তফাপত্র পাঠিয়ে পদ থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান।

এদিন মোদিকে লেখা চিঠিতে কেন্দ্রের মন্ত্রিসভায় ঠাঁই করে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে মুরুগান লিখেছেন, ‘আমি কোনও রাজনৈতিক পরিবার থেকে আসিনি। আমি অত্যন্ত দরিদ্র একটি পরিবার থেকে এসেছি। আমার বাবা-মা, যাঁরা দিনমজুর ও গবাদি পশু চরাতেন, তাঁরা এখনও কোণুর গ্রামে অত্যন্ত সাধারণ জীবনযাপন করছেন। তাঁরা কখনও কল্পনাও করতে পারেননি যে তাঁদের ছেলে একদিন কেন্দ্রীয় সরকারের হয়ে কাজ করবে।’

এল মুরুগানকে নিয়ে গত পাঁচ মাসে তিন কেন্দ্রীয় মন্ত্রী ইস্তফা দিলেন। গত জুনে জর্জ কুরিয়েন ও জুলাইয়ে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু ইস্তফা দিয়েছিলেন। তিন মন্ত্রীপদ ফাঁকা থাকায় ফের একবার মন্ত্রিসভার সম্ভাব্য রদবদল নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রির মাঝেই অস্ত যাচ্ছে শুক্র! ১৪ অক্টোবর থেকে আর্থিক সঙ্কট শুরু ৪ রাশির জাতকদের

দেবী দুর্গার কাছে গয়না খুলে যেতে হয় গৃহবধূদের, ১৮০ বছরের রীতি ভুঁইয়াবাড়িতে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

৩৬০ দিন সুরক্ষিত থাকেন লকারে, পুজোর পাঁচদিন পুজিত হোন দেবী! কোথায় রয়েছে সোনার দুর্গা?

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির

শরীর থাকবে ফিট, সন্ধের জলখাবারে একবার বানিয়ে দেখুন লাউয়ের খাস্তা কচুরি

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?