কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীঘাটের বাড়ির কাছেই পুজো উদ্বোধন করতে যাওয়ার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলা চালানোর চেষ্টা চালালেন এক মহিলা সিভিক ভলান্টিয়ার। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখ লক্ষ্য করে ঘুষিও চালান। যদিও বরাতজোরে রক্ষা পেয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। হামলাকারী ওই মহিলাকে শেষ পর্যন্ত কাবু করেন নিরাপত্তারক্ষীরা। হামলাকারীকে আটক করে কালীঘাট থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। বাড়ির কাছেই জেড ক্যাটেগরির নিরাপত্তা পাওয়া প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপরে হামলার চেষ্টার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে রাজি হননি।

মঙ্গলবার সন্ধে ছয়টা নাগাদ কালীঘাট মিলন সঙ্ঘের পুজো উদ্বোধন করতে যাচ্ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাড়ির গলিতেই পুজো হওয়ায় হেঁটেই যাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিলেন আরও অনেকে। সেই ভিড়ে মিশে যান হামলাকারী মহিলা। এক পর্যায়ে তৃণমূল নেত্রীর খুব কাছাকাছি পৌঁছে যান তিনি। সটান মমতাকে ঘুঁষি মারার চেষ্টা করেন তিনি। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। ধস্তাধস্তি, অশান্তি শুরু হয়। ‘গায়ে কে হাত দিল’, ‘গায়ে কে হাত দিল’ বলে চিৎকার করতে শোনা যায় বেশ  কয়েকজনকে। শেষ পর্যন্ত ওই মহিলাকে কাবু করেন  মমতার সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা।

কালীঘাট তৃণমূলের সাংসদ দোলা সেন কালীঘাট থানার ওসিকে যে ইমেল করেছেন তাতে অভিযোগ করেছেন, ‘ছুরি হাতে মমতাকে মারার চেষ্টা করেছেন তন্নিষ্ঠা সাহা নামে এক সিভিক ভলান্টিয়ার। ওই মহিলা মাদকাসক্ত।’ সূত্রের খবর, হামলাকারী মহিলার বাড়ি এস এন ব্যানার্জি রোডে। তিনি কেন এমন আচরণ করলেন, তার উত্তর খোঁজার চেষ্টা চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা।

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

শনি-সহ ৪ গ্রহের উল্টো চাল! ৩ রাশির জাতকদের হাতে আসবে অজস্র টাকা

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার