‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির বিরুদ্ধে এবার সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিরোধী দলনেতাকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, ‘এসআইআরের বিরোধিতা করে আসলে অনুপ্রবেশকারীদের বাঁচাতে চাইছেন রাহুল গান্ধি। বর্তমান এসআইআর (SIR) প্রক্রিয়া ২০২৪ সালের পরেই শুরু হয়েছে। অথচ রাহুল গান্ধি রাজনীতিতে আসার পর থেকেই কংগ্রেস ধারাবাহিকভাবে নির্বাচনে হেরে চলেছে।’ আগামী ২০২৯ সালের লোকসভা ভোটে লজ্জাজনক হারের জন্য তৈরি থাকার জন্যও লোকসভার বিরোধী দলনেতাকে সতর্ক করে দিয়েছেন তিনি।’

গুজরাতের পুরভোটে গান্ধিনগর পুরনিগমে বিপুল জয় পেয়েছে বিজেপি। ৪৪টি আসনের মধ্যে ৩৮টিতেই জয়ী হয়েছে পদ্ম শিবিরের প্রার্থীরা। পাশাপাশি, থর ও ওখা পুরসভাও দখলে রেখেছে। গুজরাতের পুরভোটের ফলাফলকে হাতিয়ার করে রাহুলকে নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সুর সপ্তমে চড়িয়ে বলেছেন, ‘রাহুল জি-কে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি এই ফলাফলের জন্য এসআইআর (SIR)-কে দায়ী করছেন? আপনারা কি বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাকে অস্বীকার করছেন? আপনাদের আত্মবিশ্লেষণ করা প্রয়োজন। যে বড় রাজ্যে একসময় আপনারা ক্ষমতায় ছিলেন, সেখানে গত ৪১ বছরে আপনারা একটি নির্বাচনেও জিততে পারেননি। এটি এমন একটি বিষয় যার জন্য গভীর আত্মবিশ্লেষণ প্রয়োজন। সম্প্রতি পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং পুদুচেরি—এই তিন রাজ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানেও কংগ্রেস একটি আসনেও জয়লাভ করতে পারেনি।’

গত কয়েকদিন ধরে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে দেশের রাজধানী দিল্লি। গতকাল সোমবার (১২ অক্টোবর) ইন্ডিয়া জোটের মিছিলে উপচে পড়েছিল ভিড়। বিরোধী জোটের ওই বিক্ষোভের সমালোচনা করে অমিত শাহ বলেন, ‘বিভিন্ন দলের কর্মীদের সংগঠিত করে বা দিল্লিতে ভিড় জমিয়ে দেশের মানুষের আস্থা অর্জন করা যায় না। দেশের প্রকৃত কণ্ঠস্বর লুকিয়ে রয়েছে মাঠ-ঘাট, খামার, গ্রাম, প্রত্যন্ত পাহাড়-পর্বত, অরণ্য এবং নদীতীরে—যেখানে আপনারা (কংগ্রেস) পৌঁছাতে পারছেন না। বিহার, উত্তরপ্রদেশ বা তামিলনাড়ুর মতো এমন অনেক রাজ্য রয়েছে, যেখানে মানুষ কয়েক দশক ধরেই কংগ্রেসকে প্রত্যাখ্যান ও পরাজিত করে আসছে। আজও কংগ্রেস যে ধরনের নেতিবাচক রাজনীতি করছে, তাতে তাদের কোনও লাভ হবে না। তাদের উচিত সাধারণ মানুষকে বোঝা এবং তাদের সাথে সংযোগ গড়ে তোলা।’

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

শনি-সহ ৪ গ্রহের উল্টো চাল! ৩ রাশির জাতকদের হাতে আসবে অজস্র টাকা

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার