পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

Share:

নিজস্ব প্রতিনিধি, পুণে: দেশজুড়ে শুরু হয়েছে মাতৃ আরাধনার উ‍ৎসব। মা দুর্গার আরাধনায় যখন কোমর কষে ঝাঁপিয়েছে হিন্দু সম্প্রদায়, ঠিক তখনই পুণের এক মন্দিরের মধ্যেই আজকের ছোট্ট দুর্গাকে যৌন হেনস্থার ঘটনা ঘটেছে। মন্দিরের ভিতরে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়েছে ওই ভয়ঙ্কর দৃশ্য। ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই নাবালিকাকে যৌন হেনস্থার চেষ্টার অভিযোগে এক চুক্তিভিত্তিক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে পুণে জেলার পিম্পরি-চিঞ্চওয়াড় শহরের নিগদিতে।

সমাজমাধ্যমে নিগদির এক মন্দিরের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, ‘গত শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টা ৭ মিনিট নাগাদ নিগদির এক শিব মন্দিরে প্রার্থনা করছে একটি ছোট্ট মেয়ে। প্রার্থনা শেষে সে যখন বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই অভিযুক্ত মেট্রো রেলের ঠিকাকর্মী মন্দিরে প্রবেশ করছে। মন্দিরের ভেতরে মেয়েটিকে একা পেয়ে প্রথমে হাত ধরে ফেলে এবং যৌন হেনস্থার চেষ্টা চালায়। প্রচণ্ড আতঙ্কিত মেয়েটি কয়েক সেকেন্ড ধস্তাধস্তির পর লোকটিকে ঠেলে সরিয়ে দিতে সক্ষম হয়। এরপর তাকে সেখান থেকে চলে যেতে দেখা যায়।’

পুণে পুলিশের সিনিয়র ইন্সপেক্টর মহেশ বংসোদে জানিয়েছেন, সিসি ক্যামেরায় নাবালিকাকে যৌন হেনস্থার চেষ্টা চালানো অভিযুক্তের নাম বিশাল সিংহ। সে একজন পরিযায়ী শ্রমিক ও মেট্রো রেলের নির্মাণ কার্যের সঙ্গে যুক্ত। মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুতই অভিযুক্ত শনাক্ত করে  আটক করে। নিগদি থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে শ্লীলতাহানি এবং পকসো (POCSO – যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা) আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

 

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

শনি-সহ ৪ গ্রহের উল্টো চাল! ৩ রাশির জাতকদের হাতে আসবে অজস্র টাকা

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার