কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কন্টাক্ট লেন্স আমাদের চশমা পরার ঝামেলা থেকে মুক্তি দেয় এবং দৃষ্টিশক্তিকে পরিষ্কার রাখে, কিন্তু চোখের সুরক্ষার জন্য লেন্সের সঠিক যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। জলে থাকা অদৃশ্য অণুজীব চোখের মারাত্মক ক্ষতি করতে পারে। চোখ সুস্থ রাখতে কন্টাক্ট লেন্স ব্যবহারকারীদের মেনে চলতে হবে এই ৮টি গুরুত্বপূর্ণ নিয়ম!  

জল বা থুতু ব্যবহার করবেন না: ট্যাপের জল, বোতলজাত জল বা ফোটানো জল কখন্নই সম্পূর্ণ জীবাণুমুক্ত হয় না। লেন্স পরিষ্কার করতে মুখের থুতু ব্যবহার করলে মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া সরাসরি চোখে চলে যায়।

লেন্স সলিউশন ব্যবহার করুন: লেন্স সবসময় নির্দিষ্ট লেন্স সলিউশনে ভিজিয়ে রাখুন। এটি লেন্সকে জীবাণুমুক্ত রাখে। নিয়মিত লেন্সের কেস বা কৌটো পরিষ্কার করুন এবং নির্দিষ্ট সময় পর পর বদলে ফেলুন।

হাত ভাল করে ধুয়ে নিন: লেন্সে হাত দেওয়ার আগে বা চোখ থেকে লেন্স খোলার আগে সবসময় সাবান ও জল দিয়ে হাত ভাল করে ধুয়ে শুকিয়ে নিন। অপরিষ্কার হাত থেকে নোংরা ও জীবাণু চোখে ছড়াতে পারে।

লেন্স পরে ঘুমাবেন না: ডাক্তার বিশেষ পরামর্শ না দিলে লেন্স পরে কখনোই ঘুমানো উচিত নয়। ঘুমানোর সময় লেন্স পরে থাকলে কর্নিয়ায় অক্সিজেন সরবরাহ কমে যায়, যা থেকে ইনফেকশন হতে পারে।

বেশি সময় লেন্স পরে থাকবেন না: দিনে ১০ থেকে ১২ ঘণ্টার বেশি টানা লেন্স পরে থাকবেন না। দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে চোখ শুকিয়ে যাওয়া এবং কর্নিয়ায় ক্ষত তৈরি হতে পারে।

জলে নামার আগে লেন্স খুলুন: স্নান করার সময়, গরম জলে স্নান করার সময় কিংবা সাঁতার কাটার আগে অবশ্যই লেন্স খুলে রাখুন। জল থেকে ক্ষতিকর প্যারাসাইট লেন্সে আটকে গিয়ে দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারে।

অস্বস্তি হলে লেন্স খুলে ফেলুন: চোখ লাল হলে, জল পড়লে, ব্যথা হলে বা আলোতে সমস্যা হলে সঙ্গে সঙ্গে লেন্স খুলে ফেলুন। সমস্যা কমে গেলেও চিকিৎসকের পরামর্শ ছাড়া লেন্স আবার পরবেন না।

ডেইলি ডিসপোজেবল লেন্স ব্যবহার করতে পারেন: যাঁরা প্রতিদিন লেন্স পরেন না, তাঁরা একদিন ব্যবহারযোগ্য লেন্স বেছে নিতে পারেন। এতে লেন্স পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের ঝামেলা থাকে না এবং ইনফেকশনের ঝুঁকি কমে।

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

শনি-সহ ৪ গ্রহের উল্টো চাল! ৩ রাশির জাতকদের হাতে আসবে অজস্র টাকা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার