একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

Share:

নিজস্ব প্রতিনিধি: রোজকার রুটি খেতে একঘেয়েমি লাগে, কিন্তু শরীরে পুষ্টির দিকেও রাখতে চান নজর? তাহলে সাধারণ রুটির বদলে একবার বানিয়ে দেখুন দক্ষিণ ভারতের জনপ্রিয় পদ অঙ্কুরিত মুগের রুটি। চালের গুঁড়ো আর অঙ্কুরিত মুগের মিশেলে তৈরি এই রুটি স্বাদে যেমন দুর্দান্ত, তেমনই শরীরে প্রোটিন ও ফাইবারের জোগান বাড়াতেও সাহায্য করে। অল্প কিছু উপকরণেই বাড়িতে কীভাবে বানাবেন এই মুচমুচে রুটি? রইল সহজ রেসিপি-  

উপকরণ 

অঙ্কুরিত মুগ-১ কাপ

চালের গুঁড়ো-আধ কাপ

গাজর কোরোনো-১টি

নারকেল  কোরোনো-১/৪ কাপ

ধনেপাতা কুচি-১/৪ কাপ

কাঁচালঙ্কা-২টি

আদা-আধ ইঞ্চি 

রসুন-৪ কোয়া

লাল লঙ্কার গুঁড়ো-আধ টেবিল চামচ

তিল-১ টেবিল চামচ

ঘি-১ টেবিল চামচ

নুন-স্বাদমতো

রুটি সেঁকার জন্য ঘি বা তেল- প্রয়োজনমতো 

পদ্ধতি 

প্রথমে মিক্সিতে অঙ্কুরিত মুগ, কাঁচালঙ্কা, আদা ও রসুন দিয়ে নিন। এবার উপকরণগুলি হালকা করে  পেস্ট করে নিন। খেয়াল রাখবেন, মিশ্রণটি যেন একেবারে মিহি পেস্ট না হয়ে যায়। এবার একটি বড় পাত্রে চালের গুঁড়ো নিন। তার মধ্যে মুগের মিশ্রণ, কোরোনো গাজর, নারকেল, ধনেপাতা, তিল, লাল লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন ও এক টেবিল চামচ ঘি দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে জল মিশিয়ে মণ্ড তৈরি করুন। সেখান থেকে লেচি কেটে রুটির আকারে পাতলা করে বেলে নিন। তারপর তাওয়ায় সামান্য ঘি বা তেল মাখিয়ে নিন। তাতে দিয়ে দিন বেলা রুটি। এবার রুটির উপর কয়েকটি ছোট ছিদ্র করে সামান্য ঘি বা তেল ছড়িয়ে দিন। মাঝারি আঁচে রুটিটির দুই পিঠ সেঁকে নিন। তাহলেই তৈরি অঙ্কুরিত মুগের রুটি। গরম গরম এই রুটি নারকেলের চাটনি, ধনেপাতার চাটনি কিংবা পছন্দের সবজির সঙ্গে পরিবেশন করতে পারেন।

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

শনি-সহ ৪ গ্রহের উল্টো চাল! ৩ রাশির জাতকদের হাতে আসবে অজস্র টাকা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার