হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

Share:

 নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: ব্যাট হাতে তাণ্ডব চালালেন অধিনায়ক শাই হোপ। আর বল হাতে ভারতীয় ব্যাটারদের নাস্তানাবুদ করলেন কেমো পল। দুজনের যুগলবন্দিতে বুধবার (১৪ অক্টোবর) হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ২৪ রানে জয় হাসিল করল ওয়েস্ট ইন্ডিজকে। প্রথমে ব্যাট করে শাই হোপের অপরাজিত বিধ্বংসী ইনিংসের দৌলতে তিন উইকেট হারিয়ে ২৪৭ রান তুলেছিল ক্যারিবীয়রা। জবাবে ১৯.৩ ওভারে ২২৩ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস।  এদিন জয়ের ফলে পিছিয়ে পড়েও সিরিজে সমতা ফেরাল ক্যারিবীয়রা। ফলে শেষ ম্যাচেই সিরিজের ভাগ্য নির্ধারণ হবে।

জয়ের জন্য ২৪৮ রানের পাহাড়সম লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরু থেকেই তাণ্ডব চালাতে শুরু করেন সঞ্জু স্যামসন। উল্টো প্রান্ত খানিকটা খোলসের মধ্যে ছিলেন অভিষেক শর্মা। মাত্র ১৮  বলেই ৫০ রানের গণ্ডি পেরিয়ে যায় ভারত। ক্যারিবীয় বোলারদের পিটিয়ে ছাতু করে ২০ বলেই নিজের অর্ধশত রান পূর্ণ করেন সঞ্জু। তবে বড় শট খেলতে গিয়ে পঞ্চম ওভারের প্রথম বলেই ফিরে যান। তিন নম্বরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি ঈশান কিশন। তিনি কেমো পলের বলে ৩ বলে ৬ রান করে আউট হয়ে ফেরেন।

চারে নেমে অধিনায়ক শ্রেয়স আইয়ার‌‌  সতীর্থ অভিষেককে সঙ্গে জুটি বেঁধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালান। তবে সফল হননি। ১১ বলে ১৬ রান করে ফেরেন‌ শ্রেয়স। এর পর চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে ১০০ রানের গণ্ডি পার করে দেন অভিষেক-তিলক। যার উপরে ভরসা ছিল সেই অভিষেক এদিন অনেকটাই নিষ্প্রভ ছিলেন। গুড়কেশ মোতির বলে সামার স্প্রিংগারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। ২৩ বলে করেন ২৯।নমন ধীরকে শূন্য রানে ফিরিয়ে ভারতকে জোর ধাক্কা দেন মোতি। এর পর নীতীশকে সঙ্গে নিয়ে ক্যারিবীয় বোলারদের পাল্টা আক্রমণের পথে যান তিলক ভার্মা।  ১৫ ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় ১৬৮/৫। জয়ের জন্য প্রয়োজন ছিল ৮০ রানের।

১৬তম ওভারে সামার জোসেফকে বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২১ রান তুলে ভারতের জয়ের আশা জাগান তিলক-নীতীশ। তবে ১৭তম ওভারের শেষ বলে তিলককে (২৫ বলে ৪৩) ম্যাচের রং ফের বদলে দেন রোমারিও শেফার্ড। একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন নীতীশ। শেষ ১২ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৪৩ রানের। ১৯ তম ওভারে বল করতে এসে তিন ধাক্কা দিয়ে ম্যাচ থেকে ভারতকে ছিটকে দেন কেমো পল। পর পর সাজঘরে ফেরেন নীতীশ রেড্ডি (২০ বলে ৪১), প্রিন্স যাদব (০) ও অক্ষর পটেল (৩)। ১৯.৩ ওভারে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় আর্শদীপকে (৫)। ফলে ২২৩ রানেই থেমে যায় ভারতের দৌড়। ক্যারিবীয়দের পক্ষে কেমো পল চার ওভারে ৪১ রান খরচ করে ৫ উইকেট নিয়েছেন।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য