পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোতে গা ভাসিয়েছে বাঙালি। শাস্ত্রমতে পুজো শুরু হয়নি। কারণ আগামিকাল, শুক্রবার মহাষষ্ঠী, দেবীর বোধন। তারপর রীতি মেনে পুজো শুরু হবে। কিন্তু শহর থেকে জেলার একাধিক মণ্ডপ খুলে যাওয়ায় দর্শনার্থীরা ঢল নামিয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ, বৃহস্পতিবার দুপুরের মধ্যে সমগ্র দেশ থেকে বিদায় নিয়েছে দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু। পশ্চিমবঙ্গ থেকেও ব্যাগ গুটিয়ে ফিরে গিয়েছে বর্ষা। তারপরেও এদিন দুপুরের পর কলকাতা, হাওড়া ও দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টি হয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কতা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণভারতে নিম্নচাপ ও প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশ। এই দুইয়ের কারণে শহর থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দুপুরের পর থেকে সন্ধ্যা আবার কোথাও রাত পর্যন্ত ভারী বৃষ্টির পূ্র্বাভাস রয়েছে। বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। তাই রাতের দিকে প্যাণ্ডেল হোপিং-এ বের হলে সঙ্গে ছাতা রাখার পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস।

আরও পডুন: লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে আবুধাবির রাজবধূ, ঠাঁই হল কোথায়?

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ, বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এই তালিকায় রয়েছে হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। এই পরিস্থিতি বজায় থাকবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত। তাই ঠাকুর দেখতে গেলে ছাতা বা রেনকোট রাখার প্রয়োজন রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

সূর্যের গোচরেই বাড়বে দুশ্চিন্তা! শনিবার থেকে সাবধানে থাকুন এই ৪ রাশির জাতকরা

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

পুজোর ভোগে এবার ঘরেই তৈরি করুন ঝরঝরে বোঁদে, রইল রেসিপি

৭৩ বছর বাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়ারম্যান পদে ‘ঋণে জর্জরিত’ পাকিস্তানের অর্থমন্ত্রী

জলে ভাসছে পুজোর মণ্ডপ, গুয়াহাটিতে নৌকায় চেপেই হবে দেবীদর্শন!

বাড়ির বাইরে পা রাখতেই অভিজিৎ দীপককে আটক করল দিল্লি পুলিশ

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪