সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে অপেক্ষা করছে ছোট্ট ছেলে। মা পুজোর কেনাকাটা করে বাড়ি গেলেই ঠাকুর দেখতে বেরোবে। মায়ের হাতে ধরে নতুন জামাকাপড় পরে বেরোবে সে। কিন্তু অপেক্ষাই সার। চলতি বছরের দুর্গাপুজোতে আর মায়ের হাত ধের ঘোরা হল না খুদের। ফিরল না মা। পঞ্চমীর দিন ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। পুজোর কেনাকাটা করতে বেরিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মহিলার।

আজ, বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার নেতাজি মার্কেট এলাকায় যশোর রোডে। নিজের সাইকেলে করে পুজোর কেনাকাটা করতে বেরিয়েছিলেন দেবগড়ের বাসিন্দা বয়স ২১-র প্রিয়ঙ্কা রায়। সে সময়ে পেট্রাপোলের দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় সাইকেল থেকে ছিটকে পড়ে যান তিনি। ট্রাকের চাকা তাঁর শরীরের উপর দিয়ে চলে যায়। এরপর ঘটনাস্থলে থাকা পথ চলতি সাধারণ মানুষ তাঁকে তড়িঘড়ি বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় পরিবারের সদস্যরা। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। চারিদিকে যখন দুর্গাপুজোর বিষাদের সুর, তখন প্রিয়ঙ্কাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

আরও পডুন: বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন ঘটে যাওয়া এমন মর্মান্তিক দুর্ঘটনায় ভেঙে পড়েছেন পরিবারের সকলেই। পরিবারের সদস্যরা জানিয়েছেন প্রিয়ঙ্কা বাপের বাড়িতে ছেলেকে নিয়ে এসেছিল। পুজোর কয়েকটি পোশাক কেনাকাটার বাকি ছিল। সেটাই করতে বেরিয়েছিল সে। আর তার মধ্যেই ঘটে গেল এমন একটি ঘটনা। তাঁর ছোট্ট ছেলেকে কী বলে পরিবারের সদস্যরা সান্ত্বনা দেবেন সেটা বুঝেই উঠতে পারছে না। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

১৭ অক্টোবর থেকে অশুভ ষড়ষ্টক যোগ, সময় খারাপ যাবে ৩ রাশির জাতকদের

ঠাকুর দেখার ফাঁকে কোথায় হবে পেটপুজো? কলকাতার সেরা রেস্তরাঁর হদিশ রইল

অবিশ্বাস্য ছাড়! ১১ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে Nothing 4b

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

বনলতা সেনের নাটোরে ভুট্টা আর সাবুদানায় সেজে উঠছেন দেবী দুর্গা

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য

বাজারে এসে গেল itel City 300 5G স্মার্টফোন, দাম কত?

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ ইমরান খান

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

শুক্রে আরশোলাদের ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি নিষিদ্ধ করতে অস্বীকার দিল্লি হাইকোর্টের

আজব প্রেম কী গজব কাহিনি! ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে বাগদান তিরিশের যুবতীর