জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

Share:

নিজস্ব প্রতিনিধি, হাথরস: কথায় বলে ‘লোভে পাপ, পাপে মৃত্যু’। তেমনই দশা হল হাথরসের এক রেস্তরাঁ কর্তৃপক্ষের। এক লিটার জলের বোতলের দাম ২ টাকা বেশি নিয়েছিল। আর ওই অপরাধে রেস্তরাঁ কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকা জরিমানা করল আলিগড়ের ক্রেতা সুরক্ষা কমিশন। শুধু তাই যে খদ্দেরের কাছ থেকে জলের দাম দু’টাকা বেশি নেওয়া হয়েছিল, তাঁকে ক্ষতিপূরণ বাবদ এক হাজার এবং আইনি খরচ বাবদ ৫ হাজার টাকা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত চলতি বছরের ১১ মার্চ। ওই দিন হাথরসের বিবিসিএন রয়্যাল রেস্তরাঁ এবং পার্টি হলে খাবার খেতে গিয়েছিলেন অঙ্কুর আগরওয়াল নামে এক খদ্দের। খাবারের সময় এক লিটারের  প্যাকেটজাত জলের বোতলও নিয়েছিলেন। ওই জলের বোতলের গায়ে এমআরপি বা সর্বোচ্চ বিক্রয়মূল্য লেখা ছিল ১৮ টাকা। কিন্তু রেস্তরাঁ কর্তৃপক্ষ বিলে ওই জলের বোতলের দাম ধরেছিল ২০ টাকা। এ নিয়ে রেস্তরাঁর ম্যানেজারের সঙ্গে কথা কাটাকাটিতেও জড়িয়ে পড়েছিলেন অঙ্কুর। নিজেদের ভুল মানতে রাজি হয়নি রেস্তরাঁ কর্তৃপক্ষ।

এর পরেই সবক শেখাতে রেস্তরাঁ কর্তৃপক্ষের বিরুদ্ধে আলিগড়ে জেলা ক্রেতা সুরক্ষা কমিশনে নালিশ ঠোকেন অঙ্কুর। মামলার শুনানির সময়ে রেস্তরাঁ কর্তৃপক্ষের বিল ও অর্ডার করা জলের বোতলের গায়ে সাঁটানো দামের লেবেল-ও জমা দেন। রেস্তরাঁ কর্তৃপক্ষকে অভিযোগের ভিত্তিতে জবাব দেওয়ার জন্য সমন করেছিল কমিশন। কিন্তু মালিকদের তরফে কেউ হাজির হননি। গত ১২ অক্টোবর এক নির্দেশে জলের দাম বেশি নেওয়ার জন্য অভিযুক্ত রেস্তরাঁ কর্তৃপক্ষকে এক লক্ষ টাকা জরিমানা করে কমিশন।

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

দৃষ্টিশক্তি সম্পূর্ণ ঠিক, জানেন কি নীরবে অন্ধত্ব ডেকে আনছে মারাত্মক ২ রোগ!

১৭ অক্টোবর থেকে অশুভ ষড়ষ্টক যোগ, সময় খারাপ যাবে ৩ রাশির জাতকদের

ঠাকুর দেখার ফাঁকে কোথায় হবে পেটপুজো? কলকাতার সেরা রেস্তরাঁর হদিশ রইল

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী