বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: হিন্দুদের মন জয়ে বড় পদক্ষেপ নিল তারেক রহমান সরকার। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে পাঁচ দিন ধরে বিশেষ বাস পরিষেবা চালু করছে রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বিআরটিসি। আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর দেশের বিভিন্ন রুটে ২০০ বাস চালানো হবে। স্বাধীন বাংলাদেশে এই প্রথম দুর্গাপুজো উপলক্ষে বিশেষ বাস পরিষেবা শুরু হতে চলেছে।

মুসলিমদের ঈদুল ফিতর ও ঈদ-উল আযহায় প্রতি বছরই বিশেষ বাস ও ট্রেন পরিষেবা চালু থাকে। কিন্তু হিন্দুদের প্রাণের উ‍ৎসব দুর্গাপুজোয় ওই ধরনের কোনও বিশেষ পরিষেবা দেওয়া হতো না। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালেই বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তরফে অভিযোগ করা হয়েছিল, পুজো আসার আগেই দেশজুড়ে ৩৪টি মণ্ডপে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। পুজোর পাঁচদিন বিশেষ নিরাপত্তার ব্যবস্থা না করে সারা বছর হিন্দু ও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা করারও দাবি জানানো হয়েছিল। আর ওই দাবির কয়েক ঘন্টার মধ্যেই দুর্গাপুজো উপলক্ষে পাঁচদিন ধরে বিশেষ বাস পরিষেবা চালুর কথা ঘোষণা করা হল।

বাংলাদেশের রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার উপমহাব্যবস্থাপক শুকদেব ঢালি জানিয়েছেন, রাজধানী ঢাকা ও গাজীপুর থেকে রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন রুটে জেলার মধ্যে এবং আন্তঃজেলা সার্ভিসের জন্য ২০০টি বাস প্রস্তুত রেখেছে বিআরটিসি। যাত্রীসাধারণের চাহিদার ভিত্তিতে বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে। আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বাসগুলো চালানো হবে। আগামিকাল শুক্রবার (১৬ অক্টোবর) থেকে ঢাকাসহ সারা দেশে বিআরটিসি’র ২২টি বাস ডিপো থেকে বাসের অগ্রিম টিকেট বিক্রয় করা হবে। যাত্রীচাহিদার ভিত্তিতে বাসের সংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।’ উল্লেখ্য এবার দুর্গাপুজো উপলক্ষে টানা পাঁচদিন ছুটি থাকছে সরকারি অফিস-আদালত।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

দৃষ্টিশক্তি সম্পূর্ণ ঠিক, জানেন কি নীরবে অন্ধত্ব ডেকে আনছে মারাত্মক ২ রোগ!

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য