‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ‘স্বেচ্ছাচারিতা’ নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির আর্জি নিয়ে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর)সুপ্রিম কোর্টে শুনানি। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে ওই মামলার শুনানি। আর তার ঠিক আগের দিন বুধবার (১৪ অক্টোবর) বিধানসভা ভোটের গণনার ফুটেজ গায়েব নিয়ে শীর্ষ আদালতের তীব্র তিরস্কারের মুখে পড়ল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সঞ্জীব সচদেবের ডিভিশন বেঞ্চ কমিশনের আইনজীবীকে বলেন, ‘আমাদের সামনে ছেঁদো যুক্তি নিয়ে হাজির হবেন না। আমরা অসাড় কোনও অজুহাত শুনব না।’

২০২৩ সালে কর্নাটকের শ্রিঙ্গেরী বিধানসভা কেন্দ্রে নির্বাচনে জয়ী হয়েছিলেন কংগ্রেসের টিডি রাজেগৌড়া। ওই ফলকে চ্যালেঞ্জ জানিয়ে বিজেপি প্রার্থী জীবরাজ কর্নাটক হাইকোর্টে মামলা দায়ের করেন। হাইকোর্ট পরবর্তীতে পোস্টাল ব্যালট পুনরায় গণনার নির্দেশ দেয়। সেই সঙ্গে বাতিল হওয়া ২৭৯টি পোস্টাল ভোটও পুনরায় যাচাই করার কথা বলে। পুনরায় গণনার পর রিটার্নিং অফিসার জীবরাজকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন। ওই ফলকে চ্যালেঞ্জ জানিয়ে কংগ্রেস প্রার্থী  রাজেগৌড়া সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। গত মে মাসে সুপ্রিম কোর্ট রাজেগৌড়াকে অন্তর্বর্তীকালীন নির্দেশে জানায়, মামলা বিচারাধীন থাকা অবস্থায় বিধানসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন রাজেগৌড়া।

বুধবার মামলার শুনানিতে কমিশনের আইনজীবী আদালতে জানান, ভোট গণনার ভিডিও ফুটেজ খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই কথা শুনেই ক্ষোভে ফেটে পড়েন শীর্ষ আদালতের দুই বিচারপতি সঞ্জয় কুমার ও সঞ্জীব সচদেব। ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ‘নির্বাচন কমিশন কীভাবে বলতে পারে যে নথিপত্র হারিয়ে ফেলেছে? কমিশনের মূল কাজই হল, নির্বাচন পরিচালনা করা, আর সেক্ষেত্রে নথিপত্র তো কমিশনের কাছে থাকতেই হবে। এখন আপনারা বলছেন যে আপনারা তা খুঁজে বের করার চেষ্টা করছেন—এর মানে কী? আমরা এ ধরনের অসাড় অজুহাত মেনে নেব না।’ বিচারপতিরা কমিশনকে নির্দেশ দেয়, পরবর্তী শুনানিতে তাদের কাছে থাকা সমস্ত নথিপত্র পেশ করতে হবে। সেই সঙ্গে সতর্ক করে দিয়ে বলা হয়, নথিপত্র পেশ না করা হলে আদালত বিষয়টিকে কমিশনের বিপক্ষে বা নেতিবাচকভাবে বিবেচনা করতে পারে।’ মামলার পরবর্তী শুনানি ২০২৭ সালের ১৫ ফেব্রুয়ারি। ততদিন পর্যন্ত কংগ্রেসের টিডি রাজেগৌড়া বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও জানিয়ে দেন বিচারপতিরা।

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

ঠাকুর দেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়া, কলকাতার সেরা ফিশ রোল পাবেন কোথায়?

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা