গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি অক্টোবরের শেষ দিনেই একাধিক গ্রহের অবস্থান বদল হতে চলেছে। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, ৩১ অক্টোবর সিংহ রাশিতে প্রবেশ করবেন দেবগুরু বৃহস্পতি। সেখানে আগে থেকেই অবস্থান করছে কেতু। ফলে বৃহস্পতি ও কেতুর সংযোগে তৈরি হবে ধ্বজ যোগ। আর এই যোগের প্রভাবে চারটি রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে পারে ইতিবাচক পরিবর্তন। বিশেষ করে চাকরি, ব্যবসা, আর্থিক উন্নতি এবং নতুন সুযোগের ক্ষেত্রে লাভের সম্ভাবনা রয়েছে। জেনে নিন চার রাশির মধ্যে আপনি রয়েছেন কিনা-   

১. মেষ রাশি

মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য ধ্বজ যোগ কর্মজীবন ও আর্থিক ক্ষেত্রে ইতিবাচক  ফল দেবে।  চাকরিজীবীরা কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ পেতে পারেন। আয় বাড়ার সম্ভাবনার পাশাপাশি আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। যাঁরা নতুন কোনও ব্যবসা বা কাজ শুরু করার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য সময়টি অনুকূল। পুরনো ঋণ মেটানোর ক্ষেত্রেও কিছুটা স্বস্তি মিলতে পারে।  

২. সিংহ রাশি

এই যোগ তৈরি হবে সিংহ রাশিতেই। তাই এই রাশির জাতক-জাতিকাদের জন্য সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। কর্মক্ষেত্রে আটকে থাকা কোনও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা নতুন কাজ শুরু করার সুযোগ পেতে পারেন। ভ্রমণ থেকেও লাভের ইঙ্গিত রয়েছে। যাঁরা বিদেশে চাকরি করার চেষ্টা করছেন, তাঁদের কাছেও আসতে পারে সুখবর। সব মিলিয়ে কেরিয়ারে নতুন দিশা খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

৩. কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য ধ্বজ যোগ একাধিক ক্ষেত্রে আশার আলো দেখাতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ ফের এগোতে শুরু করতে পারে। চাকরিজীবীরা নিজেদের পরিশ্রমের সুফল পেতে পারেন। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নতুন চুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো কোনও চুক্তি থেকেও আর্থিক লাভ হতে পারে। কাজের ক্ষেত্রে সাফল্য আত্মবিশ্বাস বাড়াতে পারে। পাশাপাশি সন্তানকে ঘিরে পরিবারে কোনও সুখবর আসার সম্ভাবনার কথাও বলা হচ্ছে।

৪. ধনু রাশি

ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য এই যোগ কেরিয়ার ও অর্থনৈতিক ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। যাঁরা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাঁরা নতুন সুযোগ পেতে পারেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভের সম্ভাবনা রয়েছে। পুরনো বিনিয়োগ থেকেও আর্থিক সুবিধা পাবেন। বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা বাস্তবে রূপ পেতে পারে। আচমকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। 

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

দৃষ্টিশক্তি সম্পূর্ণ ঠিক, জানেন কি নীরবে অন্ধত্ব ডেকে আনছে মারাত্মক ২ রোগ!

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য