ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে অবস্থিত প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি বিদ্রোহীরা। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ওই হামলা চালানো হয়। হুথিদের চালানো হামলায় কেউ হতাহত হয়েছেন কিনা, তা জানা যায়নি। তবে ইয়েমেন সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্টের প্রাসাদ চত্বরে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। নিরাপদেই রয়েছেন প্রেসিডেন্ট।

গত সপ্তাহ খানেক ধরেই ইয়েমেনের বর্তমান সরকারের মদতদাতা সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও তেল শোধনাগারে হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হুথিরা। চলতি মাসে সৌদির রাজধানী রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ২০ বার হামলা চালিয়েছে। ওই হামলায় ১৭ জন নিহত এবং ৩৩৩ জন আহত হয়েছেন। তার মধ্যে এক ভারতীয় ও দুই বাংলাদেশি রয়েছেন। ওই ভয়াবহ ও প্রাণঘাতী হামলার পর একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা রিয়াধের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে। হুথিদের হামলা থেকে বাঁচতে প্রাণ ভয়ে সৌদি আরবের তেল শোধনাগার থেকে কর্মীরা পালিয়ে যাচ্ছেন। শুধু রিয়াধের কিং খালিদ বিমানবন্দরেই নয়, ইয়েমেন সীমান্তের কাছে দক্ষিণ-পশ্চিম সৌদি আরবের আভা বিমানবন্দরেও হামলা চালিয়েছে হুথিরা। ওই হামলায় তিনজন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন।

সৌদি সামরিক জোটের মুখপাত্র আল-মালিকি নাম না করে হুথিদের ইন্ধন জোগানোর জন্য ইরানকে কাঠগড়ায় তুলেছেন। সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেছেন, ‘আঞ্চলিক পক্ষগুলোর’ সহায়তায় হুথি জঙ্গিরা উন্নত সামরিক প্রযুক্তি অর্জন করেছে। যার মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বিস্ফোরকবাহী দ্রুতগতির নৌকা।’

 

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

দৃষ্টিশক্তি সম্পূর্ণ ঠিক, জানেন কি নীরবে অন্ধত্ব ডেকে আনছে মারাত্মক ২ রোগ!

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য