দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চলতি বছর দশেরায় রাজধানীতে এবার দশানন রাবণ-কুম্ভকর্ণ-মেঘনাদদের সঙ্গে ‘আরশোলা’র কুশপুতুল পোড়ানো হবে। আর এই অভিনব উদ্যোগ নিয়েছে পিতমপুরায় রামলীলার আয়োজক সংস্থা ‘শ্রী কেশব রামলীলা কমিটি’। যার সভাপতি স্থানীয় বিজেপি বিধায়ক অশোক গোয়েল। ইতিমধ্যেই ওই সিদ্ধান্ত নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। অভিজি‍ৎ দীপকদের ‘ককরোচ জনতা পার্টির’ প্রতীক আরশোলাকে অসুর হিসেবে তুলে ধরে পোড়ানোর পিছনে বিশেষ অর্থ রয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাঁদের মতে, পরোক্ষে ককরোচ জনতা পার্টির কর্মী-সমর্থকদের দেশের মানুষের কাছে খলনায়ক হিসেবে তুলে ধরার বার্তা দেওয়া হচ্ছে কুশপুতুল পোড়ানোর মাধ্যমে।

কেন্দ্রে ক্ষমতায় আসার ১৪ বছরের মাথায় বড় অগ্নিপরীক্ষার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাঁকে ওই অগ্নিপরীক্ষায় ফেলেছে অভিজি‍ৎ দীপকে-দের ককরোচ জনতা পার্টি। ইতিমধ্যেই নিট পরীক্ষার প্রশ্নফাঁসের বিরুদ্ধে আন্দোলন গড়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা আদায় করে নিয়েছে আরশোলারা। গত কয়েকদিন ধরে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার নামে ‘জালিয়াতি’তে যুক্ত থাকার অভিযোগ তুলে দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে রাস্তায় নেমেছে। আগামিকাল শুক্রবার (১৬ অক্টোবর) কনট প্লেসে ‘তেরঙা ওড়াও কর্মসূচি’র ডাক-ও দেওয়া হয়েছে। যা নিয়ে উত্তেজনা ধীরে-ধীরে বাড়ছে। ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে খানিকটা অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক সর্বভারতীয় সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে দিল্লির পিতমপুরার বিজেপি বিধায়ক তথা ‘শ্রী কেশব রামলীলা কমিটি’র সভাপতি অশোক গোয়েল জানিয়েছেন, ‘দশেরার দিন রাবণ-মেঘনাদ-কুম্ভকর্ণদের সঙ্গে এবার ৩০ ফুট উঁচু এক আরশোলার কুশপুতুল জ্বালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ আরশোলার কুশপুতুল পোড়ানোর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ‘অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয় এবং পরিচ্ছন্নতার বার্তাটিকে আরও জোরালো করে তুলতে এবার রাবণের সেনাবাহিনীতে থাকা অন্যান্য ‘অসুর’-দের দলে ‘আরশোলা’-কেও অন্তর্ভুক্ত করা হচ্ছে। ‘স্বচ্ছ ভারত’ ও ‘স্বচ্ছ দিল্লি’ কর্মসূচির অংশ হিসেবেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এর পিছনে অন্য কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই।’

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪