মার্চে মুক্তি পাচ্ছে না বঙ্গবন্ধুর বায়োপিক

তবে মার্চে মুক্তি না পেলেও চলতি বছরেই বঙ্গবন্ধুর বায়োপিক প্রেক্ষাগৃহে আসবে বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মার্চ মাস মানেই বাংলাদেশিদের কাছে এক আবেগ। সামনেই স্বাধীনতা দিবস। সরকারের শীর্ষ মহল চেয়েছিল, চলতি মাসেই দেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের উপরে নির্মিত বায়োপিক ‘বঙ্গবন্ধু’ মুক্তি পাক। কিন্তু তাঁদের সেই ইচ্ছা পূরণ হচ্ছে না। চলতি মাসে বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে নির্মিত সিনেমা মুক্তি পাচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। তবে মার্চে মুক্তি না পেলেও চলতি বছরেই বঙ্গবন্ধুর বায়োপিক প্রেক্ষাগৃহে আসবে বলে দাবি করেছেন তিনি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপনের অঙ্গ হিসেবেই বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনী নিয়ে সিনেমা তৈরির সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ সরকার। ছবি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় বলিউডের অন্যধারার ছবির নির্মাতা শ্যাম বেনেগালকে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আফরিন শুভ। বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দিন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এটাই সর্বোচ্চ বাজেটের সিনেমা।

২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি লোকেশনে সিনেমার ৮০ ভাগ দৃশ্যধারণ করা হয়। ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশ অংশের শুটিং সম্পন্ন হয়। তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরসহ ঢাকার বেশকিছু এলাকায় এবং গোপালগঞ্জে চলচ্চিত্রটির শুটিং হয়। চলতি বছর মার্চে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল সরকারের। তবে ছবির কাজ সম্পূর্ণ না হওয়ায় মার্চে বঙ্গবন্ধুর বায়োপিক মুক্তির পরিকল্পনা থেকে সরে এসেছে বিএফডিসি। সূত্রের খবর, বর্তমানে মুম্বইতে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়