নেই পাকা রাস্তা, লেহেঙ্গা পরে পাহাড়ি পথে ৮ কিমি হেঁটে শ্বশুরবাড়ি পৌঁছলেন নববধূ, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রতিটি মানুষের জীবনেই বিয়ে এক বিশেষ স্বপ্নের দিন। এই দিনটিকে ঘিরে থাকে কত পরিকল্পনা, কত আয়োজন! সাজপোশাক থেকে শুরু করে বিয়ের অনুষ্ঠান, সব কিছুই মনের মতো করে সাজিয়ে তুলতে চান বর-কনে এবং তাঁদের পরিবার। কিন্তু সেই স্বপ্নের দিনেই যদি কয়েক কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ পায়ে হেঁটে পাড়ি দিতে হয়? তাও আবার ভারী বিয়ের লেহেঙ্গা পরে! এমনই অভিজ্ঞতার মুখোমুখি হলেন উত্তরাখণ্ডের এক নববধূ। ৮ কিলোমিটার হেঁটে শ্বশুরবাড়ি পৌঁছনোর পর গ্রামের রাস্তার সমস্যার কথা তুলে ধরে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আর্জিও জানালেন তিনি। তাঁর সেই যাত্রার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনাটি উত্তরাখণ্ডের দেহরাদুন জেলার চাকরাতা ব্লকের দুর্গম উন্দাওয়া গ্রামের। 

জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা অনিল চৌহানের সঙ্গে বিয়ে হয় বুলহাড় গ্রামের বাসিন্দা শর্মিলার। গত মঙ্গলবার বিয়ের পর বরযাত্রীদের সঙ্গে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। কিন্তু লোখান্ডি থেকে উন্দাওয়া গ্রাম পর্যন্ত কোনও পাকা রাস্তা না থাকায় গাড়িতে আর এগোনো সম্ভব হয়নি। বাধ্য হয়েই ভারী বিয়ের পোশাক পরে পাহাড়ি পথ ধরে হাঁটতে শুরু করেন নববধূ। প্রায় ৮ কিলোমিটার পথ পেরিয়ে গন্তব্যে পৌঁছতে হয় তাঁকে। এই দীর্ঘ পথ পেরোনোর সময় সবচেয়ে বড় চিন্তা ছিল গৃহপ্রবেশের শুভক্ষণ। নির্দিষ্ট সময়ের মধ্যে শ্বশুরবাড়িতে পৌঁছতে না পারলে শুভ মুহূর্ত পেরিয়ে যেতে পারে, এই আশঙ্কায় হাঁটার পাশপাশি দৌড়তেও দেখা যায় নববধূকে। পাহাড়ি উঁচুনিচু পথ, পাথর আর দুর্গম রাস্তা পেরিয়ে শেষ পর্যন্ত শ্বশুরবাড়িতে পৌঁছন তিনি। সেই যাত্রার ভিডিওই এখন নেটপাড়ায় ভাইরাল।

আরও পড়ুন: কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক! মহিলা শৌচালয়ে টিস্যু পেপারে হুমকির চিরকুট

তবে শর্মিলার এই যাত্রার পিছনে রয়েছে এক বড় সমস্যা। গ্রামে রাস্তা না থাকায় শুধু বিয়ের দিন নয়, প্রতিদিনই সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের। ভাইরাল ভিডিওতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির কাছে সরাসরি রাস্তা তৈরির আবেদন জানিয়েছেন নববধূ। তার আর্জি, উন্দাওয়া গ্রামে দ্রুত পাকা রাস্তা তৈরি করা হোক। যাতে ভবিষ্যতে অন্য কোনও মেয়েকে বিয়ের সাজে এভাবে পাহাড়ি পথ পেরিয়ে শ্বশুরবাড়ি পৌঁছতে না হয়।

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১