Air India-র চেয়ারম্যান হলেন টাটা সন্সের এন চন্দ্রশেখরন

সোমবার দিল্লিতে পরিচালন পর্ষদের সভায় তাঁকে এয়ার ইন্ডিয়ার চেযারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কয়েক দশক বাদে ফের দেশের সর্ববৃহ‍ৎ বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার মালিকানা পেয়েছে সংস্থা প্রতিষ্ঠাতা টাটা গোষ্ঠী। আর যিনি মোদি সরকারের কাছ থেকে এয়ার ইন্ডিয়াকে সংস্থার হাতে ফেরাতে অন্যতম ভূমিকা নিয়েছিলেন সেই টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের হাতেই ছাড়া হলো গুরুদায়িত্ব। সোমবার দিল্লিতে পরিচালন পর্ষদের সভায় তাঁকে এয়ার ইন্ডিয়ার চেযারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি জেনারেল ইনস্যুরেন্স কর্পোরেশনের প্রাক্তন চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর এলিস জিভার্গিস বৈদ্যনকে স্বাধীন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত কয়েক বছর ধরেই টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে সংস্থাকে একের পর এক লক্ষ্যে পৌঁছে দিয়েছেন এন চন্দ্রশেখরন। যে কারণে গত ১১ ফেব্রুয়ারি টাটা সন্সের পরিচালন পর্ষদের সভায় আগামী পাঁচ বছরের জন্য সংস্থার প্রধান সেনাপতির দায়িত্ব তাঁর হাতেই সঁপে দেওয়া হয়েছিল। টাটা গোষ্ঠীর অন্যতম কর্ণধার রতন টাটার বিশেষ অনুরোধেই ওই দায়িত্ব দেওয়া হয়েছিল।

এদিন দিল্লিতে সদ্য মালিকানা পাওয়া এয়ার ইন্ডিয়া পরিচালনা নিয়ে বৈঠকে বসেছিলেন টাটা সন্সের পরিচালকরা। ওই বৈঠকেই এন চন্দ্রশেখরনের হাতে দেশের বৃহত্তম বিমান সংস্থার দায়িত্ব তুলে দেওয়া হয়। তবে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে এখনও কোনও নাম চূড়ান্ত হয়নি। বৈঠক শেষে টাটা সন্সের এক পরিচালক জানিয়েছেন, ‘সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পদে যোগ্য ব্যক্তির খোঁজ চলছে। যতক্ষণ পর্যন্ত যোগ্য ব্যক্তির খোঁজ মিলছে, ততদিন পর্যন্ত চেয়ারম্যানই ওই দায়িত্ব সামলাবেন।’

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে