সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল রবিবার (২৫ অক্টোবর) কোজাগরী লক্ষ্মীপুজো। প্রায় প্রতিটি বাঙালি হিন্দুর বাড়িতে এই দিন মা লক্ষ্মীর উপাসনা করা হয়। আশ্বিন মাসের এই কোজাগরী পূর্ণিমার পুণ্য তিথিতে দেবী উপাসনার জন্য কোমর বেঁধে নেমে পড়েছেন আপামর বাঙালি। আলপনা, লক্ষ্মীর পায়ের ছাপ আর সন্ধ্যার শঙ্খধ্বনিতে মুখরিত হতে চলেছে চারিদিক। জ্যোতিষশাস্ত্র ও সনাতন ধর্মমতে, পুজোর নিয়মকানুনের পাশাপাশি দেবী লক্ষ্মীকে সঠিক ফুল অর্পণ করা অত্যন্ত শুভ ও ফলদায়ক। বিশেষ তিনটি ফুল মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের, যা সঠিক বিধি মেনে নিবেদন করলে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি উপচে পড়ে।

দেবী লক্ষ্মীর প্রিয় এই ৩টি ফুল

পদ্মফুল

মা লক্ষ্মীর পুজোয় পদ্ম রাখা আবশ্যিক এবং এটি তাঁর সবচেয়ে প্রিয় ফুল। তবে অর্পণের আগে ফুলটির ওপর সামান্য গঙ্গাজল ছিটিয়ে তা শুদ্ধ করে নিতে হবে। এরপর পাপড়িগুলি সুন্দরভাবে ফুটিয়ে তবেই দেবীর চরণে নিবেদন করতে হয়। নিষ্ঠাভরে পদ্ম দিলে দেবীর বিশেষ কৃপা লাভ করা যায়।

গাঁদা ফুল

দেবী লক্ষ্মীর পছন্দের তালিকায় গাঁদা ফুলের স্থানও বেশ ওপরে। এই ফুল দিয়ে আরাধনা করলে পরিবারে কোনও দিন সুখ ও ঐশ্বর্যের অভাব হয় না। তবে খেয়াল রাখবেন, পুজোর গাঁদা ফুল যেন পচা বা বাসি না হয়।

লাল গোলাপ

মা লক্ষ্মীর পুজোয় লাল গোলাপ নিবেদন করা অত্যন্ত মঙ্গলজনক বলে মনে করা হয়। এই ফুল অর্পণ করলে জীবনের নানা দিক থেকে সুফল এবং আর্থিক উন্নতি আসে। ফুল নিবেদনের সময় দেখে নেওয়া জরুরি যেন গোলাপের পাপড়িগুলি শুকনো বা পচা না থাকে। ভক্তি ও শুদ্ধ মনে এই কোজাগরী পূর্ণিমায় দেবীর চরণে তাঁর প্রিয় এই পুষ্পাঞ্জলি অর্পণ করুন, আপনার গৃহকোণ ভরে উঠুক ধনধান্যে।

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

১০৭ দিন ধরে রাজযোগ! শনির কৃপায় ভাগ্য ফিরছে ৫ রাশির জাতকদের

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১