মিসাইল বিতর্কে ভারতের পাশে আমেরিকা, পাকিস্তানকে দিল কড়া জবাব

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রসঙ্গ ‘মিসাইল দুর্ঘটনা’, আর তার জেরেই ফের বদলেছে ভারত এবং পাকিস্তানের মধ্যেকার সম্পর্কের সমীকরণ। দিন কয়েক আগেই পাকিস্তান দাবি করে যে ভারত তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং ভারতের একটি মিসাইল প্রায় ১২৪ কিলোমিটার উড়ে গিয়ে পাকিস্তানের খানেওয়াল জেলায় পড়েছে। পাকিস্তানের এই অভিযোগ মেনে নিয়ে ভারতের তরফ থেকে পাল্টা বিবৃতি দিয়ে জানানো হয় যে এটা একটা দুর্ঘটনা। যান্ত্রিক গোলযোগের কারণে ওই মিসাইলটি ভুল করে নিক্ষেপ হয়ে গিয়েছে এবং সেটা পাকিস্তানে গিয়ে পড়েছে। কিন্তু ভারতের এই বিবৃতিতে যখন কার্যত নাখুস পাকিস্তান ঠিক তখনই ভারতের পাশে এসে দাঁড়াল আমেরিকা।

সম্প্রতি এই মিশাইল বিতর্ক নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে আমেরিকাকে। ইতিমধ্যেই হোয়াইট হাউসের তরফ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে এবং মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেন, ‘আমাদের কাছে এমন কোনও ইঙ্গিত নেই যাতে মনে হতে পারে যে ভারত যা করেছে জেনেবুঝেই করেছে। ভারতের তরফ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে যে এটা একটা দুর্ঘটনা। আমাদেরও তাই মনে হচ্ছে যে এটা একটা নিছক দুর্ঘটনা ছাড়া কিছুই নয়।’ 

তবে এই মিসাইল বিতর্ক নিয়ে আমেরিকাই প্রথম দেশ নয় যারা ভারত এবং পাকিস্তানের মধ্যেকার এই চাপানউতোরকে কেন্দ্র করে প্রথম মুখ খুলেছে। আমেরিকার আগেই চিন এই বিষয়ে একটি বিবৃতি জারি করে জানিয়েছে যে, ভারতের এই মিসাইল নিক্ষেপের একটি পুঞ্ঝানুপুঙ্খ তদন্ত হওয়া দরকার। তবেই বোঝা যাবে এটা নিছকই একটা দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে। 

উল্লেখ্য, গত ১১ মার্চ পাকিস্তানের আকাশে ভারতের একটি মিসাইল নজরে আসেে এবং বিষয়টি নিয়ে আবারও মাথাচাড়া দেয় পাকিস্তান এবং ভারতের মধ্যেকার চাপা অশান্তি। ভারতের এইভাবে মিসাইল ছোঁড়াকে মোটেই ভালো চোখে দেখেনি ইমরান সরকার এবং ঘটনাটি ঘটার কিছু সময়ের মধ্যেই ডেকে পাঠানো হয় ভারতের হাই কমিশনারকে। অন্যদিকে ভারতের দাবি, এই ঘটনা সম্পূর্ণভাবে অনিচ্ছাকৃত। যান্ত্রিক গোলযোগের কারণেই ভুলবশত ওই মিশাইল ফায়ার হয়ে যায় এবং সেটা পাকিস্তানের খানেওয়াল জেলায় গিয়ে পড়ে। 

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর