মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, আমেরিকায় মৃত ৩

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মাঝ আকাশে আচমকাই সংঘর্ষ দুই হেলিকপ্টারের। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে দুই কপ্টারই। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আমেরিকার ওরেগন প্রদেশে একটি বিমানবন্দরের কাছে এই ঘটনা ঘটেছে। মৃতদের মধ্যে রয়েছেন এক বিমান প্রশিক্ষক, এক প্রশিক্ষণরত পাইলট এবং অন্য একটি হেলিকপ্টারের চালক।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পোর্টল্যান্ড শহরের দক্ষিণ-পশ্চিমে ম্যাকমিনভিল মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টো ১৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ইয়ামহিল কাউন্টি শেরিফের দফতর জানিয়েছে, আকাশে ওড়ার সময় দু’টি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। এরপর সেগুলি বিমানবন্দরের কাছেই একটি কৃষিজমিতে ভেঙে পড়ে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, একটি হেলিকপ্টারে ছিলেন ২২ বছরের ম্যাডি আসবো এবং ব্রিটেনের এক প্রশিক্ষণরত পাইলট। ম্যাডি টেক্সাসের বাসিন্দা এবং পেশায় বিমান প্রশিক্ষক। অন্য হেলিকপ্টারটি চালাচ্ছিলেন ওরেগনের নিউবার্গের বাসিন্দা ৩৮ বছরের টাইলার স্টারডেভ্যান্ট। দুর্ঘটনায় তিনজনেরই মৃত্যু হয়েছে। ব্রিটিশ প্রশিক্ষণরত পাইলটের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং চিকিৎসকদলের সদস্যরা। দুর্ঘটনার জেরে আশপাশের কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়। বিশেষ করে হাইওয়ে ২৩৩-এর একটি অংশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। কী কারণে দু’টি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হল, তা এখনও স্পষ্ট নয়। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার কারণ জানতে খতিয়ে দেখা হচ্ছে সমস্ত দিক।

হলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত ‘স্টার ট্রেক’, ‘এক্স-ম্যান’-খ্যাত অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ

সাতসকালে সাউথ সিটি কমপ্লেক্সের ২৭ তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

‘করবা চৌথ’-এ অনিল-সুনিতার বাড়িতে চাঁদের হাট, তৃতীয় স্ত্রীকে নিয়ে অনুষ্ঠানে সামিল আমিরও

২৯০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ, সাতসকালে রাজ্যের চার জায়গায় ইডি-র তল্লাশি

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

গুগল সার্চে ফাঁস হচ্ছে ডিসকর্ড মেসেজ? বড় বিপদে পড়ার আগে ছোট্ট কাজ করে নিন

ঘূর্ণিঝড় অর্ণবের পর ফের নিম্নচাপ, শুক্রেও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়!

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, আমেরিকায় মৃত ৩

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা