গদি টলমল! তার মধ্যেই দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন ওমর আবদুল্লা

Share:

নিজস্ব প্রতিনিধি: টলমল হয়ে রয়েছে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার গদি। তাঁরই দলের অন্তত ২৪ জন বিধায়ক ওমরের বিরুদ্ধে বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছেন। রাজনীতির এই চাপের মাঝেই ৫৬ বছর বয়সে জীবনের নতুন অধ্যায় শুরু জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। দীর্ঘদিনের বান্ধবী সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। শনিবার (৩১ অক্টোবর) সমাজমাধ্যমে   ছবি পোস্ট করে নিজের বিয়ের খবর প্রকাশ্যে আনেন ওমর। ছবির সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘গতকাল শুরু হল এক নতুন যাত্রা।’ মুহূর্তের মধ্যেই তাঁর এই পোস্ট সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন  জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে।   

ইনস্টাগ্রামে নিধি রাজদানকে ট্যাগ করে নিজেদের একসঙ্গে একটি ছবি শেয়ার করেছেন ওমর। জানা গিয়েছে, শুক্রবারই তাঁদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। যদিও বিয়ের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি। নিধি রাজদান দেশের জনপ্রিয় সাংবাদিক ও সংবাদসঞ্চালক। দীর্ঘদিন এনডিটিভির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। জাতীয় রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে তাঁর সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে। 

আরও পড়ুন: ক্রাইম ব্রাঞ্চের অফিসেই দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন! অভিযুক্ত পুলিশকর্তা

উল্লেখ্য, এর আগে পায়েল আবদুল্লার সঙ্গে বিবাহিত ছিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী। ১৯৯৪ সালে তাঁদের বিয়ে হয়। এই দম্পতির জাহির ও জামির নামে দুই সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরেই তাঁরা আলাদা থাকছিলেন। ২০০৯ সাল থেকে আলাদা থাকার পর ২০১১ সালে বিচ্ছেদের কথা প্রকাশ্যে জানান ওমর।  এই বিচ্ছেদ মামলার নিষ্পত্তি হয় ২০২৬ সালের জুলাই মাসে। সুপ্রিম কোর্টে দু’পক্ষই পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের আবেদন জানান। পাশাপাশি একে অপরের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলি প্রত্যাহার করার বিষয়েও সম্মত হন তাঁরা। সংবিধানের ১৪২ অনুচ্ছেদের ক্ষমতা প্রয়োগ করে বিচ্ছেদে সম্মতি দেয় শীর্ষ আদালত। বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কয়েক মাসের মধ্যেই নতুন জীবন শুরু করলেন ওমর আবদুল্লা।  

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

মৃত্যুর পরও কোটি কোটি ডলার আয়, মাইকেল জ্যাকসন-সহ কারা রয়েছেন তালিকায়?

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা

যৌন মন্ত্রক গঠনের প্রস্তাব ঘিরে তুলকালাম, সংসদের ভিতরেই ঘুষোঘুষি-লাথালাথিতে জড়ালেন সাংসদরা

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, কালীপুজোর আগেই সাড়ে ৮ হাজার শূন্যপদে নিয়োগ

ক্রাইম ব্রাঞ্চের অফিসেই দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন! অভিযুক্ত পুলিশকর্তা

উত্তরপ্রদেশে এসআইআরে এক কোটি হিন্দু ভোটারের নাম বাদ, উদ্বিগ্ন যোগী আদিত্যনাথ

গদি টলমল! তার মধ্যেই দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন ওমর আবদুল্লা

প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ক্লাসে ঢুকে করাত দিয়ে দশম শ্রেণির ছাত্রীর উপরে প্রাণঘাতী হামলা

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

স্ত্রীর দামি গয়না-ঘড়ি চুরির দায়ে স্বামীকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দুবাই আদালতের

‘বাংলায় জ্ঞানেশের পুজো হচ্ছে,’ বিরোধীদের তোপ দেগে বললেন শমীক

‘মা ফ্লাইওভারে দুর্ঘটনায় অভিযুক্তকে কোমড়ে দড়ি বেঁধে গ্রেফতার করা উচিত,’ দাবি অগ্নিমিত্রার