‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: গড়বেতা থেকে অতীতে ফিরে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, শনিবার ‘গড়বেতায় গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। সেখান থেকেই মহম্মদ সেলিম-সহ সিপিএমের বিরুদ্ধে তোপ দেগেছেন শুভেন্দু অধিকারী। গড়বেতা থেকেই তিনি ঘোষণা করেছেন, ছোট আঙারিয়া থেকে সব মামলার ফাইল খুলবেন। এমনকি নন্দীগ্রামে আগ্নেয়াস্ত্র হাতে ছাড়া হামলা চালাতে গিয়েছিল তাদেরও ছাড়া হবে না। এদিনের সভা থেকে এমনটাই ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী।

কিছুদিন আগেই গড়বেতায় জনসভা করেছিলেন বাম নেতা মহম্মদ সেলিম। সেখান থেকেই বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছিলেন তিনি। তার পাল্টা দিতে গিয়েই এদিন মুখ্যমন্ত্রী বাম আমলের অপরাধের ফাইল খোলার কথা ঘোষণা করেছেন। শুধুই ফাইল খোলা নয়, বাম আমলে দুষ্কৃতীদের ধরে ধরে জেলে ঢোকানোর প্রতিশ্রুতিই দিয়েছেন তিনি। শুরুটা হবে ছোট আঙারিয়া দিয়ে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘মহম্মদ সেলিম আগের দিন এখানে এসে বড় বড় কথা বলে গিয়েছেন। উনি পুরনো রেকর্ড বোধহয় ভুলে গিয়েছেন। গড়বেতায় দাঁড়িয়ে বলছি, হিসেব নেওয়ার সময় এসেছে। পুরনো সব ফাইল খুলব। ছোট আঙারিয়া দিয়ে শুরু করব। নতুন করে তদন্ত হবে। সিপিএমের হার্মাদগুলি তৃণমূলের সঙ্গে মিশে রাজ্যকে অশান্ত করতে চাইছে। ছেড়ে কথা বলব না।’

আরও পডুন: ‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

সিপিএমের সঙ্গে তৃণমূলের আঁতাত নিয়েও খোঁচা দিতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। এদিনের সভা থেকে তিনি বলেন, ‘এখন সিপিএম-তৃণমূলের বন্ধুত্ব হয়েছে। যাহাই সিপিএম, তাই তৃণমূল। দিল্লিতে এখন আন্টি আর বেবির মধ্যে ভাব ভালবাসা হয়ে গিয়েছে। বেবি মানে, সিপিএমের কেন্দ্রীয় নেতা, আর আন্টি হলেন পিসি, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ওরা জোট বেঁধেছে। কিন্তু জনগণ ওদের সাফ করে দেবে। যারা অরাজকতা সৃষ্টি করতে চাইবে, তাদের সাফ করে দেবে জনতা। কলকাতা পুরসভার নির্বাচনেও দেখতে পাবেন, তৃণমূল-সিপিএম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।’

ছোট আঙারিয়ার ঘটনা কী?

২০০১ সালের ৪ জানুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার ছোট আঙারিয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের নেতা বক্তার মণ্ডলের বাড়িতে একটি গোপন রাজনৈতিক বৈঠক চলছিল। সেই সময় বাইরে থেকে এলোপাথাড়ি গুলি চালানো হয় এবং পরবর্তীতে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই হামলায় তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মী (অভিযোগ অনুযায়ী ১১ জন বা ৫ জন নিহত হন এবং অনেকে দগ্ধ হন) মারা যান বলে অভিযোগ ওঠে। নিহতদের মধ্যে মুক্তার খাঁ, রোবিয়াল ভঙ্গি, হায়দার মণ্ডল, জয়ন্ত পাত্র এবং মুক্তা পাত্র প্রমুখের নাম উঠে আসে। অভিযোগ ছিল, পুড়িয়ে দেওয়ার পর তাঁদের মৃতদেহ লাল বাতি লাগানো গাড়িতে করে সরিয়ে ফেলা হয়। তবে আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কারোর মৃতদেহ উদ্ধার হয়নি। এই ঘটনার পিছনে তৎকালীন শাসকদল সিপিএমের (CPI(M)) স্থানীয় নেতা-কর্মীদের হাত ছিল বলে অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস। সিপিএমের তপন ঘোষ, সুকুর আলি, সুশান্ত ঘোষ এবং দীপক সরকারসহ কয়েকজনের নাম মামলায় জড়িয়েছিল। বছরের পর বছর পেরিয়ে গেলেও এই হত্যাকাণ্ডের কোনও চূড়ান্ত দৃষ্টান্তমূলক বিচার বা মীমাংসা অধরা রয়ে গিয়েছে। মামলার মূল সাক্ষী বক্তার মণ্ডল ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সেই ফাইল এবার খোলার নির্দেশ দিয়ে সিপিএমের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

মৃত্যুর পরও কোটি কোটি ডলার আয়, মাইকেল জ্যাকসন-সহ কারা রয়েছেন তালিকায়?

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

গদি টলমল! তার মধ্যেই দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন ওমর আবদুল্লা

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা

যৌন মন্ত্রক গঠনের প্রস্তাব ঘিরে তুলকালাম, সংসদের ভিতরেই ঘুষোঘুষি-লাথালাথিতে জড়ালেন সাংসদরা

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, কালীপুজোর আগেই সাড়ে ৮ হাজার শূন্যপদে নিয়োগ

ক্রাইম ব্রাঞ্চের অফিসেই দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন! অভিযুক্ত পুলিশকর্তা

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

উত্তরপ্রদেশে এসআইআরে এক কোটি হিন্দু ভোটারের নাম বাদ, উদ্বিগ্ন যোগী আদিত্যনাথ

প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ক্লাসে ঢুকে করাত দিয়ে দশম শ্রেণির ছাত্রীর উপরে প্রাণঘাতী হামলা

স্ত্রীর দামি গয়না-ঘড়ি চুরির দায়ে স্বামীকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দুবাই আদালতের

‘বাংলায় জ্ঞানেশের পুজো হচ্ছে,’ বিরোধীদের তোপ দেগে বললেন শমীক

‘মা ফ্লাইওভারে দুর্ঘটনায় অভিযুক্তকে কোমড়ে দড়ি বেঁধে গ্রেফতার করা উচিত,’ দাবি অগ্নিমিত্রার