‘মা ফ্লাইওভারে দুর্ঘটনায় অভিযুক্তকে কোমড়ে দড়ি বেঁধে গ্রেফতার করা উচিত,’ দাবি অগ্নিমিত্রার

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালেই মা ফ্লাইওভারে দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গতিতে রাস্তার উল্টো দিক থেকে আসা গাড়িকে ধাক্কা মারে অপর এক গাড়ি। পার্কসার্কাস সেভেন পয়েন্টের দিক থেকে বাইপাসগামী একটি চারচাকা গাড়ি দ্রুত গতিতে যাচ্ছিল মা উড়ালপুল ধরে। মাঝপথেই ডিভাইডার টপকে উল্টো দিকের লেনে চলে এসেছিল গাড়িটি। তারপরে উল্টো দিক থেকে অর্থাৎ বাইপাসের দিক থাকা আসা গাড়িকে ধাক্কা মারে দ্রুত গতিতে থাকা গাড়িটি। যার ফলে সাত সকালেই দুর্ঘটনা ঘটে মা উড়ালপুলে। আহত হন ৪ জন। সেই দুর্ঘটনার খবরে ক্ষুব্ধ রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

তিনি জানিয়েছেন, ‘হিন্দি সিনেমা দেখে বাস্তব জীবনে এই ধরনের বেপরোয়া আচরণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। ফ্লাইওভারের মতো জায়গায় এ ধরনের স্পিডিং গাড়ি সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। যা কোনওমতেই মেনে নেওয়া যায় না। দোষীদের অবিলম্বে কোমড়ে দড়ি বেঁধে গ্রেফতার করতে হবে। এই ধরনের অপরাধমূলক গাফিলতি সমাজে চলতে দেওয়া যায় না। এটা কোনও সাধারণ দুর্ঘটনা নয়। এমন বেপরোয়া গতি মেনে নেওয়া যায় না। অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। খুনের চেষ্টার মামলা রুজু করুক পুলিশ।’

আরও পডুন: প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ক্লাসে ঢুকে করাত দিয়ে দশম শ্রেণির ছাত্রীর উপরে প্রাণঘাতী হামলা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই গাড়ির কমপক্ষে ৪ জন যাত্রী আহত। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, আহতদের মধ্যে একজনকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। বাকিদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁরা কিছুটা সুস্থ রয়েছেন। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

স্ত্রীর দামি গয়না-ঘড়ি চুরির দায়ে স্বামীকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দুবাই আদালতের

‘বাংলায় জ্ঞানেশের পুজো হচ্ছে,’ বিরোধীদের তোপ দেগে বললেন শমীক

দর্শকদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গির অভিযোগ! বিতর্কে জড়ালেন হ্যাজেলউড, ভাইরাল স্টার্কের ভিডিও

এক ধাক্কায় সস্তা সোনা-রুপো, কলকাতায় আজ ২২ ক্যারেটের দাম কত?

প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ক্লাসে ঢুকে করাত দিয়ে দশম শ্রেণির ছাত্রীর উপরে প্রাণঘাতী হামলা

তেলের টিনে মিলল ভর্তি আরশোলা, হুগলিতে খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে চাঞ্চল্য

TET পাশ পরীক্ষার্থীদের ফেল দেখানোর অভিযোগ, ২০২৫-এর প্রাথমিক নিয়োগ ঘিরে হাইকোর্টে মামলা

শীতে ইকো পার্কে গেলেই দেখা মিলবে বাঘের, ঘোষণা বনমন্ত্রীর

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

‘মা ফ্লাইওভারে দুর্ঘটনায় অভিযুক্তকে কোমড়ে দড়ি বেঁধে গ্রেফতার করা উচিত,’ দাবি অগ্নিমিত্রার

‘অর্ণবে’র পর ‘মুরাসু’, ফের বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, কালীপুজোতে ভাসবে বাংলা

তিস্তার ক্যানেলে জলকেলিতে মত্ত বুনো হাতি! ডুয়ার্সের রাস্তায় থমকে গেলেন পর্যটকরা