যৌন মন্ত্রক গঠনের প্রস্তাব ঘিরে তুলকালাম, সংসদের ভিতরেই ঘুষোঘুষি-লাথালাথিতে জড়ালেন সাংসদরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যৌন মন্ত্রক বা ‘মিনিস্ট্রি অব সেক্স’ গঠনের প্রস্তাব ঘিরে তুলকালাম কাণ্ড ঘটেছে আর্মেনিয়ার সংসদে। সংসদে চলা বিতর্ক একপর্যায়ে হাতাহাতিতে গড়ায়। নিজেদের মধ্যে ঘুষোঘুষি-লাথালাথিতে জড়িয়ে পড়েন শাসক ও বিরোধী দলের সাংসদরা। একে অপরকে লক্ষ্য করে চেয়ার ও জলের বোতলও ছোঁড়েন। ভাঙচুর করা হয় টেবিলও। ওই বেনজির ঘটনার জন্য বিরোধী দলের সাংসদদের কটাক্ষও করেছেন দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। ফেসবুকে এক পোস্টে বিরোধীদের উদ্দেশে কটাক্ষ করে তিনি লেখেন, ‘বিরোধী দলের নাম ‘স্ট্রং আর্মেনিয়া’ হলেও দলটির সংসদ সদস্যরা শারীরিকভাবে খুব একটা শক্তিশালী নন।’

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ‘গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আর্মেনিয়ার সংসদে যৌন মন্ত্রক বা ‘সেক্স অব মিনিস্ট্রি’ গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল। চলতি বছরের শুরুতেই দেশটির প্রধান বিরোধী দল ‘স্ট্রং আর্মেনিয়া পার্টি’ যৌন মন্ত্রক গঠনের পক্ষে সওয়াল করেছিলেন। এমন অদ্ভুত মন্ত্রক গঠনের পিছনে দলটির শীর্ষ নেতা নারেক কারাপেতিয়ান সাফাই দিয়েছিলেন, ‘যৌন মন্ত্রক গঠনের লক্ষ্য হল, দেশে ‘কোনও নারীকে যৌন অতৃপ্তিতে না রাখা’। যৌন অতৃপ্তির কারণে মধ্যবয়সি শ্বেতাঙ্গ নারীদের মধ্যে রাজনৈতিক সক্রিয়তা বেড়েছে।’ প্রস্তাব নিয়ে বিতর্কের একপর্যায়ে ক্ষমতাসীন ‘সিভিল কন্ট্রাক্ট পার্টি’র সংসদ সদস্য তারোন চাকোইয়ান বিরোধী দলের বিরুদ্ধে দুর্নীতিতে নিমজ্জিত থাকার অভিযোগ তোলেন। যৌন মন্ত্রক গঠনের দাবি জানানোর জন্য ‘স্ট্রং আর্মেনিয়ান পার্টি’র নেতা তথা বিরোধী দলনেতা নারেক কারাপেতিয়ানকে ক্ষমা চা্ইতে বলেন। এর পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধী দলের কয়েকজন সাংসদ নিজেদের আসন ছেড়ে উঠে তারোন চাকোইয়ানের দিকে তেড়ে যান। পাল্টা ছুটে আসেন শাসক দলের সাংসদরা। এরপর শুরু হয় মারামারি। একে অপরকে ঘুষি ও লাথি মারতে থাকেন।’

‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদন অনুসারে, দুই দলের সাংসদদের মারামারিতে যখন সংসদ কক্ষ কুস্তির আখড়ায় পরিণথ হয়েছিল, তখন ডেপুটি স্পিকার এবং ক্ষমতাসীন দলের সদস্য ভাহাগন আলেক্সানিয়ান বিরোধী সাংসদদের দিকে চেয়ার ছুঁড়ে মারেন। হাত গুটিয়ে বসে থাকেননি তারোন চাকোইয়ান-ও। তিনি বিরোধী দলের সংসদ সদস্য গার্নিক দাভতিয়ানের দিকে জলের বোতল ছুঁড়ে মারেন। এর পর সংসদের টেবিল-চেয়ার ভাঙচুর শুরু করে দেন বিরোধী দলের সাংসদরাও। সাংসদদের মারামারির জেরে সভার কাজ বন্ধ হয়ে যায়।

‘২০২২-এ ভোট চুরি করে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি,’ বিস্ফোরক দাবি অখিলেশের

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

স্ত্রীর বিলাসিতার শখ মেটাতে কর্মস্থল থেকে ২৩ লক্ষের গাড়ি চুরি! পুলিশের জালে অভিযুক্ত

শান্তিপুরের বামাকালী নাচ ও রাস উৎসব ঘিরে কড়া বিধিনিষেধ, ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ পুলিশের

অনলাইনে তালা ভাঙার বিদ্যা রপ্ত, বোরকা পরে চুরি, হায়দরাবাদে বি.টেক তরুণীর কীর্তি ফাঁস

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

ধনতেরসের আগে একধাক্কায় ৪০ হাজার টাকা সস্তা রুপো, দাম কমল সোনার

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯২ রানের টার্গেট দিল শ্রেয়সরা

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ