ক্রাইম ব্রাঞ্চের অফিসেই দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন! অভিযুক্ত পুলিশকর্তা

Share:

নিজস্ব প্রতিনিধি:   যে পুলিশের উপর সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব, সেই পুলিশের বিরুদ্ধেই উঠল এক নাবালিকাকে যৌন নির্যাতনের মতো গুরুতর অভিযোগ। গোয়ায় ক্রাইম ব্রাঞ্চের অফিসের ভিতরেই এক ১৬ বছরের নাবালিকাকে একাধিকবার যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে এক পুলিশকর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৬ বছর বয়সি ওই কিশোরী কয়েক মাস আগে একটি সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ নিয়ে চাইল্ড হেল্পলাইনের দ্বারস্থ হয়েছিল। সেই অভিযোগের সূত্র ধরেই বিষয়টি অভিযুক্ত পুলিশ ইন্সপেক্টর বিকাশ ডেকরের কাছে পৌঁছয়। অভিযোগ, এরপর ওই কিশোরীকে উত্তর গোয়ার রিবান্দরে ক্রাইম ব্রাঞ্চের দফতরে ডেকে পাঠানো হয়। গত ২৫ জুলাই এবং ২৭ অক্টোবর, দু’বার ওই দফতরের ভিতরেই কিশোরীর উপর যৌন নির্যাতন চালানো হয়। এই ঘটনায় রঞ্জিনী পালেকর নামে এক মহিলার বিরুদ্ধে পুলিশকর্মীকে নির্যাতনের ঘটনায় সহযোগিতা  অভিযোগ উঠেছে। 

আরও পড়ুন: ‘চলে যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করো…’ ছয় বছরের ছেলেকে নিয়েই ১৮ তলা থেকে ঝাঁপ মহিলার 

গোয়ার ডিজিপি অলোক কুমার শনিবার (৩১ অক্টোবর) জানিয়েছেন, অসদাচরণের বিষয়ে পুলিশ ‘শূন্য সহনশীলতা’র নীতি মেনে চলে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ও তার সহযোগীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। BNS-এর ৭৫ ও ১২৭ নম্বর ধারার পাশাপাশি পকসো আইনের ১০ ও ১২ নম্বর ধারায় অভিযোগ আনা হয়েছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ওল্ড গোয়া থানার পুলিশকে। এই ঘটনায় আইনি পদক্ষেপের পাশাপাশি বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।

যৌন মন্ত্রক গঠনের প্রস্তাব ঘিরে তুলকালাম, সংসদের ভিতরেই ঘুষোঘুষি-লাথালাথিতে জড়ালেন সাংসদরা

চাকরীপ্রার্থীদের জন্য সুখবর, কালীপুজোর আগেই সাড়ে ৮ হাজার শূন্যপদে নিয়োগ

উত্তরপ্রদেশে এসআইআরে এক কোটি হিন্দু ভোটারের নাম বাদ, উদ্বিগ্ন যোগী আদিত্যনাথ

‘চলে যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করো…’ ছয় বছরের ছেলেকে নিয়েই ১৮ তলা থেকে ঝাঁপ মহিলার

স্ত্রীর দামি গয়না-ঘড়ি চুরির দায়ে স্বামীকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দুবাই আদালতের

‘বাংলায় জ্ঞানেশের পুজো হচ্ছে,’ বিরোধীদের তোপ দেগে বললেন শমীক

দর্শকদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গির অভিযোগ! বিতর্কে জড়ালেন হ্যাজেলউড, ভাইরাল স্টার্কের ভিডিও

এক ধাক্কায় সস্তা সোনা-রুপো, কলকাতায় আজ ২২ ক্যারেটের দাম কত?

প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ক্লাসে ঢুকে করাত দিয়ে দশম শ্রেণির ছাত্রীর উপরে প্রাণঘাতী হামলা

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

ক্রাইম ব্রাঞ্চের অফিসেই দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন! অভিযুক্ত পুলিশকর্তা

‘মা ফ্লাইওভারে দুর্ঘটনায় অভিযুক্তকে কোমড়ে দড়ি বেঁধে গ্রেফতার করা উচিত,’ দাবি অগ্নিমিত্রার

TET পাশ পরীক্ষার্থীদের ফেল দেখানোর অভিযোগ, ২০২৫-এর প্রাথমিক নিয়োগ ঘিরে হাইকোর্টে মামলা