চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, কালীপুজোর আগেই সাড়ে ৮ হাজার শূন্যপদে নিয়োগ

Share:

নিজস্ব প্রতিনিধি: দীপাবলীর আগেই চাকরিপ্রার্থীদের জন্য সুখবর মিলতে পারে। স্কুলে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরির পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি শুরু করেছে রাজ্য স্কুল সার্ভিস কমিশন (SSC)। মার্চ মাসে হওয়া এই নিয়োগ পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই অপেক্ষায় রয়েছেন পরীক্ষার্থীরা। এবার সেই অপেক্ষার অবসান হতে পারে শীঘ্রই। নবান্ন সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের শেষের দিকে প্রকাশ করা হতে পারে পরীক্ষার ফল। অর্থাৎ কালীপুজোর আগেই ফলাফল প্রকাশের সম্ভাবনা তৈরি হয়েছে।

চলতি বছরের মার্চ মাসে রাজ্যের বিভিন্ন কেন্দ্রে স্কুলের গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল। দুটি বিভাগ মিলিয়ে মোট ৮ হাজার ৪৭৭ টি শূন্যপদে কর্মী নিয়োগের কথা রয়েছে। এর মধ্যে গ্রুপ সি পদে শূন্যপদের সংখ্যা ২ হাজার ৯৮৯। অন্যদিকে, গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে ৫ হাজার ৪৮৮ জনকে। এই নিয়োগকে ঘিরে চাকরিপ্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল। কারণ, এই বিপুল সংখ্যক শূন্যপদের বিপরীতে পরীক্ষায় বসেছিলেন ১৬ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। ফলে পরীক্ষার ফলাফল নিয়ে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে প্রবল আগ্রহ।

আরও পড়ুন: ‘চলে যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করো…’ ছয় বছরের ছেলেকে নিয়েই ১৮ তলা থেকে ঝাঁপ মহিলার

সূত্রের খবর, ফল প্রকাশের প্রস্তুতি এবং পরবর্তী নিয়োগ প্রক্রিয়া নিয়ে সম্প্রতি নবান্নে স্কুলশিক্ষা দফতরের আধিকারিকদের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। সেখানে ফলাফল প্রকাশের পাশাপাশি ইন্টারভিউ-সহ নিয়োগের পরবর্তী ধাপগুলি দ্রুত সম্পন্ন করার বিষয়েও আলোচনা হয়। কমিশনের লক্ষ্য, লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর অযথা সময় নষ্ট না করে দ্রুত পরবর্তী পর্যায়ের প্রক্রিয়া শুরু করা। সেই অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতিও চলছে বলে জানা গিয়েছে। তবে ফল প্রকাশের নির্দিষ্ট দিনক্ষণ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ফলে পরীক্ষার্থীদের নজর এখন স্কুল সার্ভিস কমিশনের পরবর্তী বিজ্ঞপ্তির দিকে।

‘২০২২-এ ভোট চুরি করে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি,’ বিস্ফোরক দাবি অখিলেশের

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

স্ত্রীর বিলাসিতার শখ মেটাতে কর্মস্থল থেকে ২৩ লক্ষের গাড়ি চুরি! পুলিশের জালে অভিযুক্ত

শান্তিপুরের বামাকালী নাচ ও রাস উৎসব ঘিরে কড়া বিধিনিষেধ, ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ পুলিশের

অনলাইনে তালা ভাঙার বিদ্যা রপ্ত, বোরকা পরে চুরি, হায়দরাবাদে বি.টেক তরুণীর কীর্তি ফাঁস

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

ধনতেরসের আগে একধাক্কায় ৪০ হাজার টাকা সস্তা রুপো, দাম কমল সোনার

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯২ রানের টার্গেট দিল শ্রেয়সরা

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ