CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

Share:

নিজস্ব প্রতিনিধি: মতুয়াদের দীর্ঘদিনের দাবি ঘিরে এবার বড় আশ্বাস দিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।  নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA-তে আবেদন করার জন্য আগামী দিনে আর প্রয়োজন হবে না বাংলাদেশি প্রমাণপত্র। এমনই ইঙ্গিত দিলেন শান্তনু ঠাকুর। তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে আশার আলো দেখছেন মতুয়া সম্প্রদায়ের একাংশ। বিশেষ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঠাকুরনগর সফরের ঠিক আগে এই ঘোষণা ঘিরে রাজনৈতিক  মহলে শুরু হয়েছে জোর চর্চা। 

রবিবার (১ নভেম্বর) দ্বিতীয় বর্ষের আন্তর্জাতিক গোঁসাই সম্মেলনে যোগ দিতে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথম তাঁর ঠাকুরবাড়ি সফর। স্বাভাবিকভাবেই তাঁকে ঘিরে মতুয়া সম্প্রদায়ের মধ্যে তৈরি হয়েছে বাড়তি প্রত্যাশা। মুখ্যমন্ত্রীর সফরের আগে থেকেই ঠাকুরবাড়িতে চলছে জোর প্রস্তুতি। সাজিয়ে তোলা হচ্ছে গোটা এলাকা।  তার আগে  শনিবার ঠাকুরবাড়িতে প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। সেখানেই মুখ্যমন্ত্রীর সফরের কর্মসূচি সম্পর্কে তিনি জানান, প্রথমে হরি মন্দিরে যাবেন মুখ্যমন্ত্রী। এরপর সম্মেলনের মঞ্চ থেকে বক্তব্য রাখবেন। পরে ঠাকুরবাড়িতে মধ্যাহ্নভোজ সেরে ফিরবেন তিনি। 

আরও পড়ুন:  ‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

তবে সফরের প্রস্তুতির পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে CAA নিয়ে শান্তনু ঠাকুরের মন্তব্যকে কেন্দ্র করে। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, আগামী দিনে নাগরিকত্ব সংশোধনী আইনে আবেদন করার ক্ষেত্রে বাংলাদেশি প্রমাণপত্রের প্রয়োজন হবে না। শুধু তাই নয়, যাঁদের জাতিগত শংসাপত্র বা তফসিলি জাতির শংসাপত্র নেই, তাঁরাও যাতে শংসাপত্র পেতে পারেন, সেই বিষয়টিও বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তিনি।  শান্তনু ঠাকুরের কথায়, এই বিষয়গুলি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর ব্যক্তিগতভাবে আলোচনা হয়েছে। রবিবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেও বিষয়গুলি পর্যালোচনা করা হবে বলেও  জানিয়েছেন তিনি। 

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

মৃত্যুর পরও কোটি কোটি ডলার আয়, মাইকেল জ্যাকসন-সহ কারা রয়েছেন তালিকায়?

গদি টলমল! তার মধ্যেই দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন ওমর আবদুল্লা

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা

যৌন মন্ত্রক গঠনের প্রস্তাব ঘিরে তুলকালাম, সংসদের ভিতরেই ঘুষোঘুষি-লাথালাথিতে জড়ালেন সাংসদরা

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, কালীপুজোর আগেই সাড়ে ৮ হাজার শূন্যপদে নিয়োগ

ক্রাইম ব্রাঞ্চের অফিসেই দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন! অভিযুক্ত পুলিশকর্তা

উত্তরপ্রদেশে এসআইআরে এক কোটি হিন্দু ভোটারের নাম বাদ, উদ্বিগ্ন যোগী আদিত্যনাথ

প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ক্লাসে ঢুকে করাত দিয়ে দশম শ্রেণির ছাত্রীর উপরে প্রাণঘাতী হামলা

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

স্ত্রীর দামি গয়না-ঘড়ি চুরির দায়ে স্বামীকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দুবাই আদালতের

‘বাংলায় জ্ঞানেশের পুজো হচ্ছে,’ বিরোধীদের তোপ দেগে বললেন শমীক