‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘গদ্দার’ আখ্যা দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শনিবার (৩১ অক্টোবর) দেশের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ‘জন অভিশংসন’ (পাবলিক ইমপিচমেন্ট) কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, ‘দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়ার (এসআইআর) অছিলায় বিজেপি-বিরোধী ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার মতো জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।’

‘ভোট জালিয়াতির’ অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুর চড়িয়েছে কংগ্রেস। আগামিকাল রবিবার (১ নভেম্বর) রামলীলা ময়দানে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোটের তরফে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। তার আগে এদিন এদিন দিল্লিতে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতীকী গণ-অভিশংসন কর্মসূচিরও আয়োজন করা হয়েছিল। ওই কর্মসূচিতে বক্তব্য রাখার সময় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেন, ‘বিজেপি বিরোধী ভোটারদের নিশানা করতেই সারা দেশে রাতারাতি  এসআইআর প্রক্রিয়া ঘোষণা ও কার্যকর করা হয়েছে। যার মূল উদ্দেশ্য, বিজেপি-বিরোধী ভোটারদের নাম তালিকা থেকে মুছে ফেলা।’

কংগ্রেস সহ বিরোধীদের এসআইআর বিরোধিতা নিয়ে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা। বিরোধীরা ‘অনুপ্রবেশকারীদের’ স্বার্থরক্ষার জন্য এসআইআরের বিরোধিতা করেছেন বলে অভিযোগ করেছেন তাঁরা। এদিন মোদি-শাহের সেই অভিযোগ খারিজ করে খাড়গে বলেন, ‘বিজেপি ও কেন্দ্রীয় সরকারের শীর্ষ মন্ত্রীরা অভিযোগ করছেন, অনুপ্রবেশকারীদের ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করতেই নাকি আমরা এসআইআরের বিরোধিতা করছি। এটা ডাহা মিথ্যা। আমরা শুধু প্রকৃত ও বৈধ ভোটারদের নাম তালিকায় রাখার পক্ষে কথা বলছি। আমরা তাদের অধিকার রক্ষার জন্যই লড়াই করছি।’

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

মৃত্যুর পরও কোটি কোটি ডলার আয়, মাইকেল জ্যাকসন-সহ কারা রয়েছেন তালিকায়?

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

গদি টলমল! তার মধ্যেই দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন ওমর আবদুল্লা

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা

যৌন মন্ত্রক গঠনের প্রস্তাব ঘিরে তুলকালাম, সংসদের ভিতরেই ঘুষোঘুষি-লাথালাথিতে জড়ালেন সাংসদরা

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, কালীপুজোর আগেই সাড়ে ৮ হাজার শূন্যপদে নিয়োগ

ক্রাইম ব্রাঞ্চের অফিসেই দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন! অভিযুক্ত পুলিশকর্তা

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

উত্তরপ্রদেশে এসআইআরে এক কোটি হিন্দু ভোটারের নাম বাদ, উদ্বিগ্ন যোগী আদিত্যনাথ

প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ক্লাসে ঢুকে করাত দিয়ে দশম শ্রেণির ছাত্রীর উপরে প্রাণঘাতী হামলা

স্ত্রীর দামি গয়না-ঘড়ি চুরির দায়ে স্বামীকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দুবাই আদালতের

‘বাংলায় জ্ঞানেশের পুজো হচ্ছে,’ বিরোধীদের তোপ দেগে বললেন শমীক

‘মা ফ্লাইওভারে দুর্ঘটনায় অভিযুক্তকে কোমড়ে দড়ি বেঁধে গ্রেফতার করা উচিত,’ দাবি অগ্নিমিত্রার