সাতসকালে বিধানসভায় রহস্যমৃত্যু, উদ্ধার এক কর্মীর দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোমবার সকালে কলকাতার বিধানসভা ভবনের ভিতরে এক ব্যক্তির দেহ উদ্ধার। মৃতের নাম উমেশচন্দ্র দাস (৬২)। তিনি দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে বিধানসভার ক্যান্টিনে কাজ করতেন। তাঁর বাড়ি তিলজলা এলাকায়। বিধানসভার ক্যান্টিনেই থাকতেন তিনি। সোমবার সকালে বিধানসভার শৌচালয় থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ।

 সূত্রের খবর, সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ শৌচালয়ে গিয়েছিলেন উমেশচন্দ্র। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তিনি বাইরে না আসায় সন্দেহ হয় অন্য কর্মীদের। শৌচালয়ের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় বারবার ডাকাডাকি করেও কোনও সাড়া মেলেনি। এরপর দরজা ভেঙে ভিতরে ঢুকে তাঁরা দেখেন, বাথরুমের মেঝেতে পড়ে রয়েছে উমেশচন্দ্রের দেহ। সঙ্গে সঙ্গে বিধানসভার সচিব ও মার্শালকে খবর দেওয়া হয়। খবর যায় হেয়ার স্ট্রিট থানাতেও। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বয়সজনিত কারণে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়ে থাকতে পারে ওই ব্যক্তির। তবে দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। প্রয়োজনে ফরেনসিক পরীক্ষাও করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও গেরুয়া ছোঁয়া, বদলে গেল লোগো

আপাতত যে শৌচালয় থেকে দেহ উদ্ধার হয়েছে, সেটি এবং সংলগ্ন এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, বর্তমানে বিধানসভায় কোনও অধিবেশন না চলায় ভবনে লোকজনের যাতায়াত তুলনামূলক কম। 

আমির খান-ভিকি কৌশলকে হারিয়ে ৮০০ কোটি টাকা আয় রজনীকান্তের

বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা

চোর সেজে বিশ্বকাপ হাতে হাজির মেসি-ভক্ত, ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় তুমুল হইচই

টিকিট না পেয়ে ভোটের আগেই আপ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিন বিধায়ক

ইংল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়ার টিমে জায়গা পেলেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার, কে তিনি?

ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে যুবতীকে গণধর্ষণ, মিনাখাঁয় গ্রেফতার ২

মাত্র ৩৩ বছরেই সব শেষ, ঘুমের মধ্যে প্রয়াত জনপ্রিয় টিভি অভিনেতা অনুজ ঠাকুর

সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা! কুশীনগরে ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

‘ঘরে বসে নয়, চাকরি করে রোজগার করুন,’ বিজেপি কর্মীদের নির্দেশ জিতেন্দ্র তিওয়ারি’র

পড়ুয়াদের জন্য সুখবর! রাজ্যের লাইব্রেরিগুলিতে শুরু হচ্ছে সরকারি চাকরির ফ্রি কোচিং

সাতসকালে বিধানসভায় রহস্যমৃত্যু, উদ্ধার এক কর্মীর দেহ