কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও গেরুয়া ছোঁয়া, বদলে গেল লোগো

পালাবদলের আবংলায় বদল হয়ে হেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগ। লাল-সাদা মুছে লোগোতে দেওয়া হল গেরুয়া ছোঁয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: পালাবদলের আবংলায় বদল হয়ে হেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগ। লাল-সাদা মুছে লোগোতে দেওয়া হল গেরুয়া ছোঁয়া। রাজ্যের পালাবদল হয়েছে তাও দেখতে দেখতে ছয় মাস কেটে গেল। বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। পতন হয়েছে ১৫ বছরের তৃণমূল সরকারের। ক্ষমতায় বসার পর থেকেই রাজ্যের একের পর এক পরিবর্তন হচ্ছে। পুরনো সরকারের সমস্ত ছাপ ধুয়ে-মুছে সাফ করে দিচ্ছে নতুন সরকার। নীল-সাদার জমানা গিয়েছে, এসেছে গেরুয়া যুগ। ইতিমধ্যেই মমতা সরকারের বিশ্ববাংলা ব্যানার, পোস্টার, সবটাই মুছে ফেলা হয়েছে। বাংলার বিনোদন মহলেও এসেছে বদল। ফেডারেশনের নতুন সভাপতির খোঁজে দুই দিন ব্যাপী ভোটপর্ব চলছে টলিউডে। এর মাঝেই রবিবার (১ নভেম্বর) বিকেলে ‘কিফ’-এর লোগো পরিবর্তনের সাংবাদিক বৈঠক হয়ে গেল।

যেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, শিবপুরের বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ, জিৎ, হিরণ চট্টোপাধ্যায়, ডক্টর সৌমিত্র মোহন, নন্দনের সিইও এবং কিফ ডিরেক্টর শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে। সকলের সামনেই উন্মোচিত হল লোগো। লোগোতে নেই তৎকালীন জমানার লাল-সাদা বর্ণের লেশমাত্র। পুরো লোগো ডিজাইন করা হয়েছে কালো-গেরুয়া বর্ণে। আর এর ডিজাইন করেছেন কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের পুত্র তথা পরিচালক সন্দীপ রায়। আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। প্রতিবছর সিনেপ্রেমীরা এই উৎসবের জন্যে অপেক্ষা করেন। তবে সরকার গঠনের প্রথম বছরেই একের পর এক চমক দিচ্ছে বিজেপি। ব্যাতিক্রম নয় কিফ-ও। বিগত বেশ কয়েক বছরের ট্র্যাডিশন ভেঙে এবার উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু বদল করা হয়েছে। ৩২ তম কিফ-এর পর্দা উঠবে খাস ভিক্টোরিয়া মেমোরিয়ালে।

পাশাপাশি এ বছরের ‘ফোকাস কান্ট্রি’ হচ্ছে আয়ারল্যান্ড, রবিবার বৈঠকে তা জানিয়েছেন অভিনেতা জিৎ। এখানেই শেষ নয়, উৎসবের থিম মিউজিক বানাচ্ছেন রাতুল শঙ্কর। উৎসবের সিগনেচার বা থিম ফিল্ম (যা প্রতিটি ছবি শুরুর আগে স্ক্রিনে দেখানো হয়) তৈরি করছেন সন্দীপ রায়। উৎসবের চেয়ারপার্সনের দায়িত্বে রয়েছেন খোদ ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। উৎসবের মুখ্য উপদেষ্টা হিসেবে রয়েছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। এছাড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানেও রয়েছে একগুচ্ছ চমক। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, দক্ষিনী সুপারস্টার রজনীকান্ত, প্রভাস, অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, অনুপম খের, পরেশ রাওয়াল, জনি লিভার, অনুরাগ বসু, মধুর ভাণ্ডারকরের মতো তারকারা। সুতরাং এই চমক দেখার জন্যে আর অপেক্ষা করতে পারছেন না সিনেপ্রেমীরা। তাঁদের মধ্যে উন্মাদনা এখন তুঙ্গে। রা ডেলিগেট হিসেবে ছবি দেখতে চান, তাঁদের জন্য আগামী ৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে কার্ড এনরোলমেন্ট পর্ব। কিফ-এর নিজস্ব ওয়েবসাইট (www.kiff.in)-এ গিয়ে সহজেই ডেলিগেট কার্ডের জন্য আবেদন করা যাবে বলে জানিয়ে দিয়েছেন রুদ্রনীল ঘোষ। 

 

হাসপাতালের বেডে মা, মন ভাল রাখতে পাশে বসে বাঁশিতে সুরের ঝড় প্রাক্তন মুখ্যমন্ত্রীর

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

খ্যাতির লোভে অর্শদীপের সঙ্গে ‘ডেট’, ট্রোলারদের তুলোধনা ক্রিকেটারের প্রেমিকার, কী বললেন?

‘২০২২-এ ভোট চুরি করে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি,’ বিস্ফোরক দাবি অখিলেশের

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

স্ত্রীর বিলাসিতার শখ মেটাতে কর্মস্থল থেকে ২৩ লক্ষের গাড়ি চুরি! পুলিশের জালে অভিযুক্ত

শান্তিপুরের বামাকালী নাচ ও রাস উৎসব ঘিরে কড়া বিধিনিষেধ, ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ পুলিশের

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯২ রানের টার্গেট দিল শ্রেয়সরা

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের