চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হিজাব বিতর্ক পৌঁছল সুপ্রিম কোর্টে, দায়ের বিশেষ আর্জি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হিজাব বিতর্ক এবার গড়াল শীর্ষ আদালতে। কর্নাটক হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার সন্ধ্যাতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আন্দোলনকারীরা। দায়ের করা হয়েছে বিশেষ আর্জি বা স্পেশাল লিভ পিটিশন (এসএলপি)। আর আন্দোলনকারীরা বিশেষ আর্জি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার কয়েক মিনিট বাদেই পাল্টা ক্যাভিয়েট দাখিল হয়েছে। অর্থা‍ৎ সুপ্রিম কোর্ট যাতে একতরফা শুনানি করে কোনও রায় দিতে না পারে, তার জন্য ওই ক্যাভিয়েট দায়ের করা হয়েছে।

গত পাঁচই ফেব্রুয়ারি কর্নাটকে হিন্দুত্ববাদী বিজেপি সরকারের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ করা হয়। আর ওই নির্দেশের বিরুদ্ধে আন্দোলনে নামে মুসলিম পড়ুয়ারা। উদুপি জেলায় বেশ কয়েকটি স্কুল ও কলেজ কর্তৃপক্ষ পড়ুয়াদের হিজাব পরার অপরাধে বের করে দেয়। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। গেরুয়া গুণ্ডারা তাণ্ডব চালান হিজাব পরিহিতাদের উপরে। সাম্প্রদায়িক অশান্তির আগুন জ্বলে ওঠায় রাজ্যের বেশ কয়েকটি জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয় রাজ্য সরকার।

হিজাব নিষিদ্ধের মামলা গড়ায় কর্নাটক হাইকোর্টে। দীর্ঘ শুনানির পরে এদিন কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্তি শিক্ষাঙ্গনে হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে দায়ের হওয়া আর্জি খারিজ করে দেন। রায়ে তিনি বলেন, ‘কোনও মুসলিম মহিলার হিজাব পরা ইসলামের বাধ্যতামূলক ধর্মীয় আচরণের মধ্যে পড়ে না।’ ওই রায়ে খুশি নন উদুপি কলেজের আন্দোলনকারীরা। রায়ের পরেই সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন তাঁরা।

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ