পড়ুয়াদের জন্য সুখবর! রাজ্যের লাইব্রেরিগুলিতে শুরু হচ্ছে সরকারি চাকরির ফ্রি কোচিং

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি চাকরি কিংবা ডাক্তারি পড়ার স্বপ্ন দেখেন অনেকেই, অথচ আর্থিক কারণে নামী প্রতিষ্ঠানে কোচিং নেওয়া সম্ভব হয়ে ওঠে না। এবার সেই সব মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। নতুন বছর থেকে রাজ্যের বিভিন্ন জেলার সরকারি গ্রন্থাগারেই মিলবে IAS, IPS, WBCS এবং NEET পরীক্ষার প্রস্তুতির জন্য বিনামূল্যে প্রশিক্ষণ। বিশেষ করে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির পড়ুয়াদের জন্য এই সুযোগ তৈরি করা হচ্ছে। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী গৌরীশংকর ঘোষ জানিয়েছেন, আগামী মার্চ মাস থেকেই এই প্রশিক্ষণ কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে। 

প্রাথমিকভাবে রাজ্যের জেলা গ্রন্থাগারগুলিকে এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে। প্রশিক্ষণের জন্য দিল্লির একটি পেশাদার সংস্থার সঙ্গে চুক্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইন ক্লাসের পাশাপাশি সরাসরি প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহে দু’দিন অফলাইনে ক্লাস নেওয়া হবে। পরবর্তী পর্যায়ে মহকুমা স্তরের গ্রন্থাগারগুলিতেও WBCS এবং NEET পরীক্ষার প্রস্তুতির ক্লাস চালু করার ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ‘এবার সবকিছুর পরিবর্তন হবে’, নন্দনে মমতার ফলক সরানো নিয়ে বড় বার্তা দিলীপের

শুধু পরীক্ষার প্রস্তুতিই নয়, চাকরিপ্রার্থীদের সুবিধার কথা মাথায় রেখে সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষার আবেদনপত্র পূরণের ব্যবস্থাও গ্রন্থাগার থেকে করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ, পরীক্ষার প্রস্তুতি থেকে শুরু করে ফর্ম ফিলআপ এক ছাতার তলায় একাধিক পরিষেবা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। পড়ুয়াদের আবারও গ্রন্থাগারমুখী করতে পরিকাঠামো উন্নয়নেও জোর দিচ্ছে রাজ্য। সমস্ত লাইব্রেরিতে একই রঙের ব্যবস্থা করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী চেয়ার-টেবিল পরিবর্তন, পানীয় জল, শৌচালয় এবং পর্যাপ্ত আলোর বন্দোবস্ত করা হচ্ছে। গ্রন্থাগার চত্বর পরিষ্কার রাখার বিষয়েও জেলাশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ইতিমধ্যেই ২৭ অক্টোবর পর্যন্ত ১৮টি জেলা থেকে সংস্কারের খরচের হিসাব বা এস্টিমেট জমা পড়েছে। সেই অনুযায়ী অর্থ বরাদ্দের প্রক্রিয়াও শুরু হয়েছে।

আমির খান-ভিকি কৌশলকে হারিয়ে ৮০০ কোটি টাকা আয় রজনীকান্তের

বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা

চোর সেজে বিশ্বকাপ হাতে হাজির মেসি-ভক্ত, ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় তুমুল হইচই

টিকিট না পেয়ে ভোটের আগেই আপ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিন বিধায়ক

ইংল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়ার টিমে জায়গা পেলেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার, কে তিনি?

ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে যুবতীকে গণধর্ষণ, মিনাখাঁয় গ্রেফতার ২

মাত্র ৩৩ বছরেই সব শেষ, ঘুমের মধ্যে প্রয়াত জনপ্রিয় টিভি অভিনেতা অনুজ ঠাকুর

সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা! কুশীনগরে ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

‘ঘরে বসে নয়, চাকরি করে রোজগার করুন,’ বিজেপি কর্মীদের নির্দেশ জিতেন্দ্র তিওয়ারি’র

পড়ুয়াদের জন্য সুখবর! রাজ্যের লাইব্রেরিগুলিতে শুরু হচ্ছে সরকারি চাকরির ফ্রি কোচিং

সাতসকালে বিধানসভায় রহস্যমৃত্যু, উদ্ধার এক কর্মীর দেহ