‘এবার সবকিছুর পরিবর্তন হবে’, নন্দনে মমতার ফলক সরানো নিয়ে বড় বার্তা দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে সরকার বদলের পর এবার তার ছাপ পড়ল বাংলার সাংস্কৃতিক জগতেও। কলকাতার নন্দন চত্বর থেকে সরিয়ে দেওয়া হল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত ফলক। সেই ফলকে রঙ করে দেওয়া হয়েছে বলে খবর। তবে অক্ষত রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নামের ফলক। নন্দনের এই বদল ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

বাংলার চলচ্চিত্র ও সংস্কৃতিচর্চার অন্যতম প্রাণকেন্দ্র নন্দনের ইতিহাসও বেশ পুরনো। ১৯৮০ সালে এই সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। এর পাঁচ বছর পর ১৯৮৫ সালে সত্যজিৎ রায়ের হাত ধরে উদ্বোধন হয় নন্দন চত্বরের। ২০১১ সালে বাম সরকারের বিদায়ের পর ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার। এরপর বিভিন্ন সময়ে নন্দন চত্বরে মমতার নামাঙ্কিত ফলক বসানো হয়েছিল। তবে ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বিজেপি ক্ষ্মতায় আসার পর সেই ফলকেই এবার রঙের প্রলেপ পড়েছে। যদিও জ্যোতি বসুর নামের ফলকটি আগের মতোই রয়েছে। খড়গপুরে চা-চক্র চলাকালীন এই বিষয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘পরিবর্তন যখন হয়েছে তখন সবকিছুই পরিবর্তন হওয়া উচিত। যা চলছে, তা সিনেমা জগতে হোক বা অন্যত্র হোক তা ঠিক নয়। এবার সব কিছুর পরিবর্তন হবে।’

আরও পড়ুন: জন্মদিনে অনুরাগীদের বড় উপহার শাহরুখের, মুক্তি পেল ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল জায়ে’!

এর আগে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা মিঠুন চক্রবর্তীও এ বিষয়ে মন্তব্য করেছিলেন। তাঁর প্রশ্ন ছিল, ‘এখন আর কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দেখতে চান?’ পালটা তৃণমূলের মুখপাত্র উপাসনা চৌধুরীর অভিযোগ, রাজ্যে স্বৈরাচারী সরকার চলছে। মুখ্যমন্ত্রী গত ১৫ বছরে রাজ্যে কী কী হয়েছে, তা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। অন্যদিকে, রবিবার নন্দন-এ প্রকাশিত হয়েছে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো। আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর চলবে উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, রুদ্রনীল ঘোষ ও পাপিয়া অধিকারী-সহ বিশিষ্টরা। লোগো উন্মোচন করেন মিঠুন চক্রবর্তী। সেটি ডিজাইন করেছেন সন্দীপ রায়।

২০ হাজার টাকায় বিক্রি, জোর করে বিয়ে দেওয়া হল নাবালিকাকে! তারপর…

‘ঘরে বসে নয়, চাকরি করে রোজগার করুন,’ বিজেপি কর্মীদের নির্দেশ জিতেন্দ্র তিওয়ারি’র

পড়ুয়াদের জন্য সুখবর! রাজ্যের লাইব্রেরিগুলিতে শুরু হচ্ছে সরকারি চাকরির ফ্রি কোচিং

স্কুলের মাঠে দৌড়তে গিয়ে মর্মান্তিক পরিণতি, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারাল ১০ বছরের ছাত্র

সাতসকালে বিধানসভায় রহস্যমৃত্যু , উদ্ধার এক কর্মীর দেহ

‘পরবর্তী যুদ্ধ আরও দীর্ঘ হবে’, ট্রাম্পের মন্তব্যের পরেই প্রকাশ্যে হুঁশিয়ারি ইরানের

অবৈধ মদের গাড়ি আটকাতে গিয়ে প্রাণ গেল পুলিশ আধিকারিকের, পলাতক চালক

দিলজিৎ-কে নিশানা করে দিল্লির মেট্রো স্টেশনে খালিস্তানপন্থী গ্রাফিতি, মহিলাসহ গ্রেফতার ৩

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

‘এবার সবকিছুর পরিবর্তন হবে’, নন্দনে মমতার ফলক সরানো নিয়ে বড় বার্তা দিলীপের

ভারতের বিপক্ষে সিরিজের আগে বড় ধাক্কা! ছিটকে গেলেন নিউজিল্যান্ডের দুই তারকা ক্রিকেটার

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রেলার-ভ্যানের ভয়াবহ সংঘর্ষ, মৃত একই পরিবারের তিন সদস্য সহ ৬