জনগণনার প্রভাব! পিছোতে পারে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, কবে হবে পরীক্ষা?

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছরের (২০২৭) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর।  জনগণনার কাজের জেরে বদলে যেতে পারে দুই গুরুত্বপূর্ণ পরীক্ষার নির্ঘণ্ট। ১৫ ফেব্রুয়ারির বদলে মার্চ মাসে শুরু হতে পারে মাধ্যমিক পরীক্ষা। পিছিয়ে যাওয়ার সম্ভাবনা উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারও। কবে থেকে শুরু হতে পারে পরীক্ষা? জেনে নিন কী জানালেন স্কুল শিক্ষামন্ত্রী?  

২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জনগণনার কাজ। এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন শিক্ষকরাও। এই জনগণনা চলার কারণে ১ মার্চের আগে রাজ্যে কোনও বড় পরীক্ষা আয়োজন করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদকে ইতিমধ্যেই এই বিষয়ে সরকারের নির্দেশের কথা জানানো হয়েছে। এমনটাই জানিয়েছেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী। প্রাথমিকভাবে ২০২৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু জনগণনার কাজের কথা মাথায় রেখে সেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি লালু দাস স্কুলশিক্ষা কমিশনারের কাছে পরিবর্তিত সূচির খসড়া পাঠিয়েছেন। প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী ২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা হতে পারে। এই মর্মে সরকারের কাছে নতুন নির্ঘণ্ট পাঠিয়েছে পর্ষদ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও সরকারের অনুমোদনের উপর নির্ভর করছে।  

আরও পড়ুন: ভোটের কয়েক ঘণ্টা আগে ইরানে মার্কিন হামলা! কেশম দ্বীপে পরপর ৫ বিস্ফোরণ, বাড়ছে উত্তেজনা

শুধু মাধ্যমিক নয়, পিছিয়ে যেতে পারে ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাও। স্কুল শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, মাধ্যমিকের সূচি পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষাও পিছনোর সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দোল উৎসবের পর শুরু হতে পারে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা।  এই বিশাল কর্মযজ্ঞে রাজ্যের বিপুল সংখ্যক শিক্ষক এবং প্রশাসনিক কর্মীকে দায়িত্ব পালন করতে হতে পারে। ফলে তাঁদের পরীক্ষার কাজে যুক্ত করা কঠিন হয়ে পড়বে। সেই কারণেই জনগণনার কাজ শেষ হওয়ার আগে কোনও বড় পরীক্ষা আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

রাত জেগে ঠাকুর দেখা যাবে নিশ্চিন্তে, কালীপুজোয় কোন রুটে চলবে বিশেষ ট্রেন? জানুন সময়সূচি

কালীপুজো মাতাতে বাজির বাজারে দেদার বিকোচ্ছে সিঙ্গম থেকে ‘বিরাটের’ পাওয়ার প্লে

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

নারকীয় কাণ্ড! মায়ের লিভ-ইন পার্টনারের হাতে খুন ৫ বছরের শিশু

জল নয়, ৪৮ বছর ধরে ভরসা শুধু কোক! ৯৬ বছরেও দিব্যি কর্মব্যস্ত ধনকুবের ওয়ারেন বাফেট

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত এক ভারতীয়

রাঁধুনিকে ধর্ষণের পর গর্ভপাতে বাধ্য করার অভিযোগ, পলাতক মিশনারি স্কুলের অধ্যক্ষ

শুধু ধূমপান নয়! অধূমপায়ী মহিলাদের মধ্যে বাড়ছে ফুসফুসের ক্যানসার

মানবিক সহায়তা নিতে এসে মৃত্যু! ইউক্রেনে আশ্রয়কেন্দ্রে রুশ বিমান হামলায় নিহত ২৬

মধ্যরাতে অন্ধ্রে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলায় কখন শুরু দুর্যোগ?

জনগণনার প্রভাব! পিছোতে পারে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, কবে হবে পরীক্ষা?

‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপ জয়ী তারকা অলরাউন্ডার

ভোটের কয়েক ঘণ্টা আগে ইরানে মার্কিন হামলা! কেশম দ্বীপে পরপর ৫ বিস্ফোরণ, বাড়ছে উত্তেজনা