আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপ জয়ী তারকা অলরাউন্ডার

Share:

নিজস্ব প্রতিনিধি:  ক্রিকেটের বাইশ গজে আর দেখা যাবে না তাঁর বিধ্বংসী ব্যাটিং, অবিশ্বাস্য শট আর চোখধাঁধানো পারফরম্যান্স। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। দীর্ঘ কেরিয়ারে একাধিক স্মরণীয় ইনিংস উপহার দেওয়া এই ক্রিকেটার সোমবার ( ২ নভেম্বর) মধ্যরাতে অবসরের কথা কথা ঘোষণা করেছেন।  তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলবেন তিনি। 

‘দ্য ফাইনাল ওয়ার্ড’ পডকাস্টে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানান ম্যাক্সওয়েল। শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া দলের হয়ে ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেট এবং চার দিনের লাল বলের ক্রিকেট থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ম্যাক্সওয়েলের কথায়, এই সিদ্ধান্ত কিছুটা আবেগের। ম্যাক্সওয়েল আরও জানান, এই সিদ্ধান্তটি নিয়ে অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্টের সঙ্গে আগে থেকেই বেশ কয়েকবার আলোচনা হয়েছিল।  

এক নজরে ম্যাক্সওয়েলের কেরিয়ার 

অস্ট্রেলিয়ার হয়ে ম্যাক্সওয়েলের কেরিয়ারে রয়েছে একাধিক বড় সাফল্য। ২০১৫ এবং ২০২৩ সালের একদিনের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। পাশাপাশি ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। আক্রমণাত্মক ব্যাটিং, কার্যকর অফ স্পিন এবং দুর্দান্ত ফিল্ডিংয়ের জন্য পরিচিত ছিলেন এই অলরাউন্ডার। ম্যাক্সওয়েল তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে অস্ট্রেলিয়ার হয়ে মোট ২৮৬টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে রয়েছে ৭টি টেস্ট, ১৪৯টি একদিনের আন্তর্জাতিক এবং ১৩০টি টি-টোয়েন্টি ম্যাচ। সব ফরম্যাট মিলিয়ে তাঁর সংগ্রহ ৭২২৬ রান। পাশাপাশি বল হাতেও ১৩৬টি উইকেট নিয়েছেন তিনি। 

রাত জেগে ঠাকুর দেখা যাবে নিশ্চিন্তে, কালীপুজোয় কোন রুটে চলবে বিশেষ ট্রেন? জানুন সময়সূচি

কালীপুজো মাতাতে বাজির বাজারে দেদার বিকোচ্ছে সিঙ্গম থেকে ‘বিরাটের’ পাওয়ার প্লে

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

নারকীয় কাণ্ড! মায়ের লিভ-ইন পার্টনারের হাতে খুন ৫ বছরের শিশু

জল নয়, ৪৮ বছর ধরে ভরসা শুধু কোক! ৯৬ বছরেও দিব্যি কর্মব্যস্ত ধনকুবের ওয়ারেন বাফেট

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত এক ভারতীয়

রাঁধুনিকে ধর্ষণের পর গর্ভপাতে বাধ্য করার অভিযোগ, পলাতক মিশনারি স্কুলের অধ্যক্ষ

শুধু ধূমপান নয়! অধূমপায়ী মহিলাদের মধ্যে বাড়ছে ফুসফুসের ক্যানসার

মানবিক সহায়তা নিতে এসে মৃত্যু! ইউক্রেনে আশ্রয়কেন্দ্রে রুশ বিমান হামলায় নিহত ২৬

মধ্যরাতে অন্ধ্রে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলায় কখন শুরু দুর্যোগ?

জনগণনার প্রভাব! পিছোতে পারে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, কবে হবে পরীক্ষা?

‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপ জয়ী তারকা অলরাউন্ডার

ভোটের কয়েক ঘণ্টা আগে ইরানে মার্কিন হামলা! কেশম দ্বীপে পরপর ৫ বিস্ফোরণ, বাড়ছে উত্তেজনা