রাঁধুনিকে ধর্ষণের পর গর্ভপাতে বাধ্য করার অভিযোগ, পলাতক মিশনারি স্কুলের অধ্যক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্কুলে রান্নার কাজ দেওয়ার নাম করে এক আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এক মিশনারি স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে। শুধু ধর্ষণই নয়, ওই মহিলাকে একাধিক বার যৌন নির্যাতন এবং অন্তঃসত্ত্বা হওয়ার পর জোর করে গর্ভপাত করানোর অভিযোগও উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। এমনকি মুখ খুললে চাকরি কেড়ে নেওয়া এবং সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। 

ঘটনাটি ঝাড়খণ্ডের গোড্ডার ঘটনা। নির্যাতিতার অভিযোগ, অভিযুক্ত ফাদার টমাস সোরেন সেন্ট আলফনসা স্কুলের প্রধানও। জুন মাসে স্বামীর সঙ্গে ওই প্রতিষ্ঠানে কাজে যোগ দেন ৩২ বছরের ওই মহিলা। তাঁর মাসিক বেতন ধার্য হয়েছিল ৯ হাজার টাকা। স্বামীর বেতন হওয়ার কথা ছিল ৭ হাজার টাকা। অভিযোগ, ১৯ জুন রান্নাঘরে একা কাজ করার সময় তাঁকে নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন যাজক। বাধা দিলে চাকরি ও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ভয় দেখানো হয়। অভিযোগ, স্বামীকে নানা অছিলায় বাইরে পাঠিয়ে তাঁর অনুপস্থিতিতে নির্যাতন চালাতেন অভিযুক্ত। দীর্ঘদিন ভয়ে মুখ বন্ধ রেখেছিলেন ওই মহিলা। পরে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাঁকে গর্ভপাতের ওষুধ দেওয়া হয় বলে অভিযোগ। সেই ওষুধ খাওয়ার পরেই শুরু হয় অতিরিক্ত রক্তক্ষরণ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে গোড্ডার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। জরায়ু পরিষ্কারের পরেও রক্তপাত না কমায় তাঁকে রক্ত দিতে হয়। চিকিৎসায় প্রায় ৬০ হাজার টাকা খরচ হয়েছে বলে জানানো হয়।

আরও পড়ুনঃ মানবিক সহায়তা নিতে এসে মৃত্যু! ইউক্রেনে আশ্রয়কেন্দ্রে রুশ বিমান হামলায় নিহত ২৬

অভিযোগ, পরে সেই টাকা মহিলার কাছ থেকেই আদায়ের হুমকি দেন ওই অভিযুক্ত। সুন্দরপাহাড়ি থানায় অভিযোগ দায়ের হয়েছে। গোড্ডার এসডিপিও আকাশ ভরদ্বাজ মামলা রুজু ও তদন্ত শুরুর কথা জানিয়েছেন। অভিযুক্ত অধ্যক্ষ জোসেফ সোরেনের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলছে। সূত্রের খবর, অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই তিনি পলাতক। চলছে তদন্ত। 

রাত জেগে ঠাকুর দেখা যাবে নিশ্চিন্তে, কালীপুজোয় কোন রুটে চলবে বিশেষ ট্রেন? জানুন সময়সূচি

কালীপুজো মাতাতে বাজির বাজারে দেদার বিকোচ্ছে সিঙ্গম থেকে ‘বিরাটের’ পাওয়ার প্লে

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

নারকীয় কাণ্ড! মায়ের লিভ-ইন পার্টনারের হাতে খুন ৫ বছরের শিশু

জল নয়, ৪৮ বছর ধরে ভরসা শুধু কোক! ৯৬ বছরেও দিব্যি কর্মব্যস্ত ধনকুবের ওয়ারেন বাফেট

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত এক ভারতীয়

শুধু ধূমপান নয়! অধূমপায়ী মহিলাদের মধ্যে বাড়ছে ফুসফুসের ক্যানসার

শিলিগুড়িতে আজ ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী

মানবিক সহায়তা নিতে এসে মৃত্যু! ইউক্রেনে আশ্রয়কেন্দ্রে রুশ বিমান হামলায় নিহত ২৬

মধ্যরাতে অন্ধ্রে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলায় কখন শুরু দুর্যোগ?

জনগণনার প্রভাব! পিছোতে পারে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, কবে হবে পরীক্ষা?

‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপ জয়ী তারকা অলরাউন্ডার

ভোটের কয়েক ঘণ্টা আগে ইরানে মার্কিন হামলা! কেশম দ্বীপে পরপর ৫ বিস্ফোরণ, বাড়ছে উত্তেজনা