মানবিক সহায়তা নিতে এসে মৃত্যু! ইউক্রেনে আশ্রয়কেন্দ্রে রুশ বিমান হামলায় নিহত ২৬

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচতে আশ্রয় নিয়েছিলেন তাঁরা। কেউ এসেছিলেন খাবার নিতে, কেউ প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে। কিন্তু সেই মানবিক সহায়তা কেন্দ্রই মুহূর্তে পরিণত হল মৃত্যুপুরীতে। ইউক্রেনের জাপোরিঝঝিয়া অঞ্চলে একটি স্কুল ভবনে রাশিয়ার বিমান হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। ধ্বংসস্তূপের নিচে এখনও ২৭ জন নিখোঁজ বলে জানিয়েছে ইউক্রেনীয় প্রশাসন।

সোমবার (২ নভেম্বর) কোমিশুভাখা গ্রামের ওই স্কুল ভবনকে লক্ষ্য করে হামলা চালানো হয়। যুদ্ধের সম্মুখীন হওয়ায় স্কুলটি বহুদিন ধরেই বন্ধ ছিল। তবে স্থানীয় বাসিন্দাদের আশ্রয় দেওয়ার পাশাপাশি সেখানে প্রতি সোমবার মানবিক সহায়তা বিতরণ করা হত। খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে ওই দিন বহু মানুষ সেখানে এসেছিলেন। ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগের দাবি, নিহতদের মধ্যে উদ্ধারকারী দলের দু’জন সদস্য এবং পুলিশের চার আধিকারিকও রয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির অভিযোগ, হামলার সময় প্রথমে একাধিক বোমা ফেলা হয়। তার পর আশ্রয়কেন্দ্রের উপর দ্বিতীয় দফায় বিমান হামলা চালানো হয়। ঘটনাটিকে ‘জঘন্য সন্ত্রাসী হামলা’ বলে আক্রমণ শানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, প্রতি সপ্তাহে সেখানে সাধারণ মানুষ মানবিক সাহায্য নিতে আসেন। এই তথ্য রুশ বাহিনীর অজানা থাকার কথা নয়। জাপোরিঝঝিয়া সিটি কাউন্সিলের সচিব রেজিনা খারচেঙ্কো জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ চলছে। আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দু’জন উদ্ধারকর্মী রয়েছেন।

আরও পড়ুন: রাঁধুনিকে ধর্ষণের পর গর্ভপাতে বাধ্য করার অভিযোগ, পলাতক মিশনারি স্কুলের অধ্যক্ষ

জেলেনস্কির দাবি, এই হামলা স্পষ্ট করে দিয়েছে যে উত্তেজনা কমানো বা শান্তির পথে হাঁটার বিষয়ে মস্কোর কোনও আগ্রহ নেই। তার অভিযোগ, মানবিক উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার সুযোগ থাকলেও রাশিয়া তা কাজে লাগায়নি। এর আগে গত সপ্তাহে আমেরিকার ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় রুশ নিয়ন্ত্রণাধীন দক্ষিণাঞ্চলীয় শহর ওলেশকি থেকে ইউক্রেনীয়দের সরিয়ে নেওয়ার একটি উদ্যোগ সফল হয়েছিল। কিয়েভের দাবি, সেই উদ্যোগের পরও মানবিক পদক্ষেপ চালিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু মস্কো তাতে সাড়া দেয়নি। এদিকে ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলির আশঙ্কা, দেশের জ্বালানি ও পরিবহণ পরিকাঠামো লক্ষ্য করে আরও বড় হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের সময় আন্তর্জাতিক মহলের মনোযোগ অন্যদিকে থাকার সুযোগ নিতে পারে মস্কো, এমনটাই আশঙ্কা জেলেনস্কির। এক্সে দেওয়া বার্তায় তিনি জানান, এই পরিস্থিতিতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাটতি আরও উদ্বেগজনক হয়ে উঠতে পারে। যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর কঠোর চাপ তৈরির জন্য ওয়াশিংটনের কাছেও আবেদন জানিয়েছেন তিনি।

রাত জেগে ঠাকুর দেখা যাবে নিশ্চিন্তে, কালীপুজোয় কোন রুটে চলবে বিশেষ ট্রেন? জানুন সময়সূচি

কালীপুজো মাতাতে বাজির বাজারে দেদার বিকোচ্ছে সিঙ্গম থেকে ‘বিরাটের’ পাওয়ার প্লে

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

নারকীয় কাণ্ড! মায়ের লিভ-ইন পার্টনারের হাতে খুন ৫ বছরের শিশু

জল নয়, ৪৮ বছর ধরে ভরসা শুধু কোক! ৯৬ বছরেও দিব্যি কর্মব্যস্ত ধনকুবের ওয়ারেন বাফেট

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত এক ভারতীয়

রাঁধুনিকে ধর্ষণের পর গর্ভপাতে বাধ্য করার অভিযোগ, পলাতক মিশনারি স্কুলের অধ্যক্ষ

শুধু ধূমপান নয়! অধূমপায়ী মহিলাদের মধ্যে বাড়ছে ফুসফুসের ক্যানসার

মানবিক সহায়তা নিতে এসে মৃত্যু! ইউক্রেনে আশ্রয়কেন্দ্রে রুশ বিমান হামলায় নিহত ২৬

মধ্যরাতে অন্ধ্রে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলায় কখন শুরু দুর্যোগ?

জনগণনার প্রভাব! পিছোতে পারে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, কবে হবে পরীক্ষা?

‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপ জয়ী তারকা অলরাউন্ডার

ভোটের কয়েক ঘণ্টা আগে ইরানে মার্কিন হামলা! কেশম দ্বীপে পরপর ৫ বিস্ফোরণ, বাড়ছে উত্তেজনা