প্রোটিন ও পুষ্টির যুগলবন্দি! স্বাদ বদলে সহজেই বানান পালং ডিমের কারি

Share:

নিজস্ব প্রতিনিধি:  শীতকাল আসছে মানেই বাজার ছেয়ে যাবে পালং শাকে। এই শাক পুষ্টিগুণে ভরপুর। সাধারণত বাড়িতে এই শাক ভাজা বা তরকারিতে ব্যবহৃত হয়। কখনও কখনও পরোটা বা পনির তৈরিতেও ব্যবহার করা হয়। নতুন কি রান্না করবেন যদি ভেবে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত এক রেসিপি। রতদিনের একঘেয়ে ডিমের ঝোল  খেয়ে বিরক্ত হলে    স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন পালং ডিমের কারি। ডিমের প্রোটিন আর পালং শাকের পুষ্টিগুণ দুইয়ের মেলবন্ধনে তৈরি এই পদ স্বাদে যেমন দুর্দান্ত, তেমনই পুষ্টিকর। গরম ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে এই পদ  স্বাদে অতুলনীয় । খুব বেশি উপকরণেরও প্রয়োজন নেই। বাড়িতে থাকা সামান্য কিছু মশলা দিয়ে সহজে তৈরি করতে পারবেন এই সুস্বাদু পদ। রইল রেসিপি। 

উপকরণ 

 ডিম – ৪টি

 পালং শাক – ১ আঁটি

 পেঁয়াজ – ২টি ছোট কুঁচি করা 

 ছোট টমেটো – ২টি কুচি করা 

 আদা –  ৩ টুকরো (আঙুলের এক গিট) 

 রসুন – একটা মাঝারি আকারের 

 কাঁচা লঙ্কা – ৩টি

গরম মশলা ( লবঙ্গ –  ২টি,  দারচিনি – ১ টুকরো)

গোটা ধনে- ১ চা চামচ 

লাল লঙ্কার গুঁড়ো – ১ চা চামচ

হলুদ – ১/২ চা চামচ

 নুন ও চিনি – স্বাদমতো

 তেল – প্রয়োজনমতো

পদ্ধতি 

প্রথমে ডিমগুলি ৮ মিনিট সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এবার ডিমের গায়ে সামান্য নুন ও হলুদ মাখিয়ে কড়াইয়ে তেল গরম করে হালকা লালচে করে ভেজে তুলে রাখুন। পালং শাক কুচিয়ে ধুয়ে নিন। এবার একটি কড়াইতে এক কাপ জল দিয়ে পালং শাক ৪ মিনিট সেদ্ধ করে নিন। জল ঝরিয়ে ঠান্ডা করে মিক্সিতে পালং শাক ও কাঁচা লঙ্কা দিয়ে মিহি পেস্ট তৈরি করুন। এবার কড়াইতে তেল গরম করে তাতে গরম মশলা ও গোটা ধনে ফোড়ন দিন। সুন্দর গন্ধ বের হলে তাতে দিয়ে দিন পেঁয়াজ, আদা ও রসুন। ৩ মিনিট ভাল করে নাড়াচাড়া করে কাঁচা গন্ধ চলে গেলে এবার যোগ করুন কুচিয়ে রাখা টমেটো। সব মশলা নিয়ে আরও ৫ মিনিট কষান। তেল ছেড়ে এলে এবার তাতে যোগ করুন পালং শাকের পেস্ট। একে একে দিন লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, স্বাদমতো নুন ও সামান্য চিনি। তারপর ৭ মিনিট মাঝারি আঁচে কষান। শাকের জল শুষে নিয়ে তেল ছাড়তে শুরু করলে আধ কাপ জল দিয়ে দিন। তারপর ভেজে রাখা ডিমগুলি দিয়ে ভাল করে মিশিয়ে ২মিনিট ফুটিয়ে নিলেই তৈরি পালং ডিমের কারি।   

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নিখোঁজের তিন দিন পর ঝোপ থেকে উদ্ধার যুবকের অর্ধদগ্ধ দেহ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

গাজিয়াবাদ পুলিশ স্টেশনের ভিতরে বিস্ফোরণ, দায় স্বীকার করল তেহরিক-উল-মুজাহিদিন হিন্দুস্তান

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর