শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: আপাতত পুরভোটের নির্ঘন্ট প্রকাশ করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে যে মামলা দায়ের হয়েছে, তার রায়ের পরই নির্ঘন্ট প্রকাশ করা যাবে। আজ, বুধবার এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ৬ নভেম্বর কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার রায়দান। তারপরেই পুরভোটের নির্ঘন্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। এদিন সেটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

কলকাতা পুরসভা এলাকায় ওয়ার্ড পুনর্বিন্যাসে বা ডিলিমিটেশনে একধাক্কায় অনেকটাই বেড়েছে ওয়ার্ডের সংখ্যা। আগে যেখানে ছিল ১৪৪টি। এখন তা বেড়ে হয়েছে ২০৯টি। এরমধ্যেই এই পদক্ষেপকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সিপিএম। মামলা দায়ের করেছিলেন দীপু দাস নামের এক সিপিএম কর্মী। তাঁর অভিযোগ, নতুন ওয়ার্ড পুনর্বিন্যাসে সীমানা নিয়ে একাধিক মারাত্মক আপত্তি জানিয়ে স্পট ভিজিট ও নাগরিকদের মতামত জানতে এলাকায় গিয়ে জনশুনানির প্রস্তাব দেওয়া হলেও তাতে গুরুত্ব দেয়নি কলকাতা পুরসভা। বিশেষ করে ওয়ার্ডগুলির জনসংখ্যা, ভৌগলিক অবস্থান-সহ একাধিক ক্ষেত্রকে সঠিকভাবে বিবেচনা করা হয়নি। তাই এই ডিলিমিটেশন গুরুত্বহীন। তার উপর ভিত্তি করেই পুরভোটে হলে সমস্যা দেখা দিতে পারে। এই মর্মে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই বাম কর্মী।

আরও পডুন: গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ

সেই আর্জির ভিত্তিতে এদিন কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, রাজ্য নির্বাচন কমিশন এখনই পুরসভার নির্ঘন্ট প্রকাশ করতে পারবে না। ইতিমধ্যে যদিও আসন পুনর্বিন্যাস নিয়ে যে মামলা হয়েছিল, তার শুনানি শেষ হয়েছে। তবে রায়দান স্থগিত রেখেছেন আদালত। সেই রায় শুক্রবার দেওয়া হবে। চলতি বছরের ডিসেম্বরেই কলকাতা পুরসভায় ভোট করাতে চাইছে রাজ্য সরকার। তেমনটা হলে চলতি মাসেই ভোটের নির্ঘন্ট প্রকাশ করতে হবে রাজ্যকে। তবে ডিলিমিটেশন নিয়ে সেই নির্ঘন্ট প্রকাশ আপাতত ঝুলেই রইল।

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই