স্কুল সিলেবাস থেকে OUT সিঙ্গুর, IN শ্যামাপ্রসাদ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চলতি বছরের শিক্ষক দিবসের মঞ্চ থেকে আর্জি জানিয়েছিলেন, স্কুলের পাঠ্যসূচিতে পরিবর্তনের জন্য। তিনি বলেছিলেন, স্কুল সিলেবাসে পরিবর্তন প্রয়োজন। সিঙ্গুর আন্দোলন রয়েছে এক পৃষ্ঠা। কিন্তু যিনি পশ্চিমবঙ্গের সৃষ্টি করলেন সেই প্রণবানন্দ মহারাজের বিষয়ে কিছু নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনি বিস্তারিত নেই। অর্ধেক পৃষ্ঠা রয়েছে ক্ষুদিরাম বসুকে নিয়ে। পশ্চিমবঙ্গের ইতিহাস জানে না রাজ্যের পড়ুয়ারা। অনেক ক্ষতি হয়েছে। আর নয়। এবার পাঠ্যসূচিতে পরিবর্তন প্রয়োজন।’

তারপরেই স্কুলের পাঠ্যসূচির পরিবর্তন নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। বিশেষজ্ঞদের পরামর্শ নেন। তারপরেই স্কুল শিক্ষামন্ত্রী আজ, বুধবার জানিয়েছেন, ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত আপাতত স্কুল বইয়ে বদল করা হচ্ছে। পাঠ্যবইয়ের সূচিতে পরিবর্তন করা হচ্ছে। তিনি জানিয়েছেন, এবার থেকে সিঙ্গুর আন্দোলন ও টাটাদের তাড়ানোর কালো অধ্যায় আর থাকবে না সিলেবাসে। তার বদলে আসছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী। পশ্চিমবঙ্গের ইতিহাত ও তথ্য প্রযুক্তি সংক্রান্ত একাধিক বিষয় থাকছে। যাতে জ্ঞান সংগ্রহ করতে পারে ছোটরা।

আরও পডুন: শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

এদিকে শিক্ষক নিয়োগ নিয়েও ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন মন্ত্রী। তিনি জানিয়েছেন, ‘বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের প্ররোচনায় একের পর এক নতুন নতুন বঞ্চিত তালিকা তৈরি হচ্ছে। তথাকথিত সেই বঞ্চিতদের সকলকে যদি সরকার চাকরি দেয়, তা হলে আগামী ২০ বছরে কোনও ছেলেমেয়ে আলাদা করে চাকরি পাবে না। চলমান নিয়োগপ্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী নিয়োগপ্রক্রিয়া শুরু করব আমরা। সে জন্য চাকরি প্রার্থীদের প্রস্তুত থাকতে হবে। আজ যাঁরা স্নাতক-স্নাতকোত্তর পাশ করছেন, বিএড, ডিএলএড করছেন, তাঁদেরও চাকরির প্রয়োজন। নানা ভাবে দুর্নীতির আশ্রয় নিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করে চাকরি নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। এটা সমাজের জন্য অত্যন্ত বিপজ্জনক। কারও কাছে যেতে হবে না, আপনি নিজ যোগ্যতায় চাকরি পাবেন এবং সে পথ আমরা সুগম করবার চেষ্টা করছি।’

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই