যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকার মিড টার্ম নির্বাচনে ভরাডুবি হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকানের। আমেরিকাতে ক্ষমতাতে থেকেও মার্কিন কংগ্রেসের দখল চলে গিয়েছে রিপাবলিকানদের হাত থেকে। সেনেট ও পরিষদে এখন দাপট ডেমোক্র্যাটদের। যুদ্ধবাজ ট্রাম্প ধাক্কা খেতেই ভারতে চাঙ্গা শেয়ার বাজার। দীপাবলির আগে সোনার দামে পতন হয়েছে। তাই বাজারে কেনাকাটা চলছে। সঙ্গে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি স্বাভাবিক। হরমুজ প্রণালি ভারতের জন্য খুলে দিয়েছে ইরান। তারপরেই চাঙ্গা ভারতের শেয়ার বাজার। আজ, বৃহস্পতিবার সকালে বাজার খুলতেই ১৪০০ পয়েন্ট উঠে গিয়েছিল সেনসেক্স। পরে সেটি ১৬০০ পয়েন্ট পর্যন্ত উঠে যায়। নিফটিও ৪০০ পয়েন্ট উঠেছিল এদিন মার্কেট খুলতেই।

আরও পডুন: গঙ্গোত্রী ধাম দর্শনে যাওয়ার পথে পাহাড় থেকে নদীতে পড়ল গাড়ি, মৃত ৪ তীর্থযাত্রী

শেয়ার বাজারের সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত ইতিবাচক রয়েছে। অবশ্য গোটা সপ্তাহ ভারতের মার্কেটের অবস্থা ভালই ছিল। তবে আমেরিকার মিড টার্ম নির্বাচনে ট্রাম্পের দলের ভরাডুবি হওয়ায় আরও লক্ষ্মীলাভ হয়েছে ভারতের শেয়ার বাজারে বিনিয়োগকারীদের। সেনসেক্সের অন্তর্ভুক্ত প্রায় সব শেয়ারই ঊর্ধ্বমুখী গতিতে লেনদেন করছে এদিন সকাল থেকে। একাধিক স্টক ভাল আচরণ করেছে। তবে সবচেয়ে এগিয়ে থাকা শেয়ারগুলির মধ্যে রয়েছে ইন্ডিগো (+৪.৭৬%), বাজাজ ফিন্যান্স (+৪.৫৩%), এশিয়ান পেইন্টস (+৪.৩২%), এম অ্যান্ড এম (+৩.৩৩%), মারুতি (+৩.২৮%) এবং আল্ট্রাটেক সিমেন্ট (+২.৯৩%)-এর স্টক। এছাড়া ব্যাঙ্কিং সেক্টরের মধ্য়ে এইচডিএফসি, আইসিআইসিআই , এসবিআই-এর শেয়ার ভাল পারফর্ম করছে এদিন সকাল থেকেই।

এছাড়াও তথ্য প্রযুক্তি সংস্থাগুলির শেয়ারও এদিন ভাল পারফর্ম করেছে। যার ফলে বৃহস্পতিতে চাঙ্গা রয়েছে ভারতের বাজার।

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের