গঙ্গোত্রী ধাম দর্শনে যাওয়ার পথে পাহাড় থেকে নদীতে পড়ল গাড়ি, মৃত ৪ তীর্থযাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: পাহাড়ি রাস্তায় ফের মর্মান্তিক দুর্ঘটনা। গঙ্গোত্রী ধাম দর্শনে যাওয়ার পথে যে যমরাজ অপেক্ষা করছেন তা  কল্পনাতেও আনেননি তীর্থযাত্রীরা। উত্তরাখণ্ডের উত্তরকাশীতে গঙ্গোত্রী জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে নদীতে তলিয়ে গেল একটি ইনোভা গাড়ি। তাতেই মৃত্যু হয়েছে ৪ জন তীর্থযাত্রীর।   

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে গঙ্গনানির কাছে ঘটে এই দুর্ঘটনা।  গাড়িতে থাকা আরও তিনজনের খোঁজে চলছে তল্লাশি অভিযান। কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনাটি গাংনানি ধর্মকুণ্ডের প্রায় ২০ মিটার সামনে ঘটেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ইনোভা গাড়িটিতে মোট সাতজন ছিলেন। তাঁদের মধ্যে ছ’জন গুজরাটের বাসিন্দা এবং একজন চালক। বৃহস্পতিবার সকালে হিনা এলাকা থেকে গঙ্গোত্রী ধামের উদ্দেশে রওনা দিয়েছিল গাড়িটি। গঙ্গনানি বাজার পেরিয়ে ডবরানির দিকে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে যায় গাড়িটি। এরপর সোজা নদীতে গিয়ে পড়ে সেটি।

আরও পড়ুন: ‘চেজ মাস্টার’ কোহলির প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের তারকা ক্রিকেটার, বললেন বড় কথা 

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উত্তরাখণ্ডের স্থানীয় পুলিশ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) এবং ১০৮ অ্যাম্বুল্যান্স পরিষেবার কর্মীরা। শুরু হয় উদ্ধারকাজ। নদীর পাড় থেকে এখনও পর্যন্ত চারজনের দেহ উদ্ধার করা হয়েছে। বাকি তিন জনের খোঁজে নদী ও সংলগ্ন এলাকায় তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা। প্রবল স্রোত এবং দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধারকাজে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বিপর্যয় মোকাবিলা দলকে। প্রশাসনের তরফে উদ্ধার অভিযানের উপর নজর রাখা হচ্ছে। পাশাপাশি কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

 

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?