ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাইফোঁটা মানেই ভাই-বোনদের কাছে বিশেষ একটা দিন। মঙ্গল কামনায় ভাইদের কপালে ফোঁটা দেওয়া থেকে শুরু করে জমিয়ে মিষ্টিমুখ সবটাই চলে পাল্লা দিয়ে। সেই সঙ্গেই ভাই-বোনরা   উপহার নিয়ে মেতে ওঠে মিষ্টি খুনসুটিতে। এই বিশেষ দিনে ভাইয়ের পছন্দের মিষ্টি দিয়ে থালা সাজাতে চান প্রত্যেক বোন বা  দিদি। কিন্তু ভাই যদি স্বাস্থ্য সচেতন হন, ডায়াবেটিক রোগী হন কিংবা চিনি খাওয়া এড়িয়ে চলেন, তাহলে মিষ্টির আয়োজন নিয়ে চিন্তা বাড়ে। তাই এবারের ভাইফোঁটায় দোকানের মিষ্টি নয়, বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু খেজুর ও বাদামের  চিনি ছাড়া বরফি।  অল্প কয়েকটি উপকরণে তৈরি এই মিষ্টি স্বাদে যেমন দুর্দান্ত, তেমনই উৎসবের আয়োজনে আনবে ঘরোয়া ভালবাসার ছোঁয়া। কীভাবে বানাবেন এই বরফি? রইল সহজ রেসিপি।

উপকরণ

আমন্ড পাউডার – ১ কাপ

খেজুর – ১৫টি

কাজুবাদাম –  ১২টি

পেস্তা – ১২টি

ঘি –  ৩ চা চামচ

এলাচ গুঁড়ো – আধ চা চামচ

দুধ- আধ কাপ

পদ্ধতি

প্রথমে খেজুরের বীজ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিন।  তারপর মিক্সিতে খেজুর দিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। পেস্ট বেশি ঘন হলে অল্প দুধ মেশাতে পারেন। এবার  কাজুবাদাম ও পেস্তা ছোট ছোট করে কুচিয়ে নিন। সেখান থেকে ২ চামচ  আলাদা করে রাখুন, পরে বরফির উপরে সাজানোর জন্য। এবার একটি ননস্টিক প্যানে ২ চা চামচ ঘি গরম করে তাতে খেজুরের পেস্ট দিয়ে দিন। কম আঁচে ৫ মিনিট  নাড়াচাড়া করুন। দেখবেন  পেস্ট কিছুটা নরম হয়ে আসবে। এবার তাতে যোগ করুন আমন্ড পাউডার।  সবকিছু  ভালভাবে মিশিয়ে আরও ৫ মিনিট নাড়াচাড়া করুন। মিশ্রণটি ঘন হতে শুরু করলে দিয়ে দিন কুচিয়ে রাখা কাজুবাদাম ও পেস্তা। উপর থেকে এলাচ গুঁড়ো ছড়িয়ে সমস্ত উপকরণ ভালভাবে মিশিয়ে নিন। আরও ৫ মিনিট নাড়াচাড়া করলে দেখবেন মিশ্রণটি প্যানের গা ছেড়ে আসতে শুরু করেছে। এবার  গ্যাস বন্ধ করে দিন। এরপর একটি,   থালা বা ট্রেতে বাকি থাকা ঘি মাখিয়ে নিন। তার উপর বরফির মিশ্রণ ঢেলে খুন্তির সাহায্যে সমান করে ছড়িয়ে দিন। উপর থেকে আগে থেকে সরিয়ে রাখা বাদাম কুচি ছড়িয়ে দিন। মিশ্রণটি প্রথমে ঘরের তাপমাত্রায় ঠান্ডা হতে দিন। এরপর ৩০ মিনিট ফ্রিজে রেখে জমিয়ে নিন। ভালভাবে জমে গেলে ছুরি দিয়ে পছন্দমতো  আকারে কেটে পরিবেশন করুন। 

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল