TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: হুগলির সিঙ্গুর থেকে টাটা চলে গিয়েছিল। তার সঙ্গে চলে যায় একরাশ স্বপ্ন। বিগত ১৫ বছরে রাজ্যে কোনও ভারী শিল্প তো দূরঅস্ত, বিরাট বিনিয়োগ আসেনি। তাই আজ রাজ্যের যুবকরা ভিন রাজ্যে গিয়ে চাকরি করছে নয়তো হয়েছে পরিযায়ী শ্রমিক। কিন্তু সেই ব্যবস্থার পরিবর্তন হবে, তেমনটাই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। আর তাতে ভরসা করে পশ্চিমবঙ্গে পদ্ম ফুটিয়েছে জনগণ। আর মানুষের সেই ভরসার উপর ভিত্তি করেই কাজ শুরু করেছে বিজেপি সরকার। ইতিমধ্যেই রাজ্যের শিল্প মানচিত্রে একাধিক বিনিয়োগ এসেছে। আজ, বৃহস্পতিবার নতুন শিল্পনীতি লাগু হয়েছে। তারপরেই সিঙ্গুর নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সিঙ্গুরে কী হবে? সেই প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, ‘সিঙ্গুরের কথা মাথায় আছে। সিঙ্গুর নিয়ে কিছু একটা করব। অশোক লেল্যান্ডের সঙ্গে কথা হচ্ছে। সিঙ্গুরে সাড়ে ছয়শো কোটি টাকার বিনিয়োগের আলোচনা চলছে।’ অর্থাৎ যে সিঙ্গুরে টাটাদের ন্যানো তৈরির পরিকল্পনা ছিল, যা তৃণমূল কংগ্রেসের আন্দোলনের জন্য ভেস্তে যায়। সেই সিঙ্গুরেই অশোক লেল্যান্ডের বিনিয়োগের সম্ভাবনা তৈরি হচ্ছে। অন্তত মুখ্যমন্ত্রীর কথাতে তেমনটাই আভাস পাওয়া গেল। মূলত ট্রাক, বাসের মতো ভারী গাড়ি তৈরি করে এই সংস্থা। সেই সংস্থার কারখানা যদি সিঙ্গুরে হয়, তাহলে হুগলি জেলা তো বটেই গোটা রাজ্যের শিল্প মানচিত্রের আমূল বদল হয়ে যাবে। এমনটাই মনে করছে বণিকমহলের একাংশ।

আরও পডুন: জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

২০০৬ সালের বিধানসভা নির্বাচনের পর সিঙ্গুরে শিল্প গড়ার বিষয়ে উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। টাটা গোষ্ঠীর ন্যানো প্রকল্পের হাত ধরে সেই শিল্পায়নের সূচনা হয়েছিল। কিন্তু তিন ফসলি জমি অধিগ্রহণের অভিযোগে আন্দোলন শুরু করেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ আন্দোলনের জেরে শেষপর্যন্ত সিঙ্গুর থেকে চলে যেতে হয়েছিল টাটা গোষ্ঠীকে। ২০১১ সালে ক্ষমতায় এসে অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেন মমতা। সিঙ্গুরের মাটিতে নেমে ধানের বীজ ছড়িয়ে কৃষকদের জমি ফেরানোর বার্তাও দিয়েছিলেন তিনি।

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই