কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভার ভোট নিয়ে টানাপোড়েন চলছেই। ডিলিমিটেশন নিয়ে দায়ের হওয়া মামলার আগামিকাল শুক্রবার শুনানি। ততক্ষণ পর্যন্ত ভোট ঘোষণা করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন। স্পষ্টভাবে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। এর মাঝেই গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। নির্ধারিত দিনে কলকাতা-সহ সাত পুরসভা নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না। আগামী ১২ নভেম্বর ওই তালিকা প্রকাশ করার কথা ছিল কমিশনের। কিন্তু সে দিন তা প্রকাশ করছে না রাজ্য নির্বাচন কমিশন। আজ, বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে জানাল কমিশন। তবে কী কারণে ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে গেল তার পিছনে নির্দিষ্ট কোনও যুক্তি দেওয়া হয়নি।

আরও পডুন: SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

দীপাবলির পরেই কলকাতা-সহ সাত পুরসভার ভোটের দিনক্ষণ স্পষ্ট হতে পারে। রাজ্যের তরফে তেমনই ইঙ্গিত মিলেছে। তাই আপাতত স্থগিত রাখা হল পুরসভার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে ভোটার তালিকা প্রকাশের মেয়াদ বাড়ানো হয়েছে। পরে নতুন দিন জানানো হবে। রাজ্য নির্বাচন কমিশনের পরিকল্পনা ছিল, চলতি নভেম্বর মাসেই পুর ভোট হবে। সেইমতো গত জুলাই মাসের ভোটার তালিকা ধরে প্রস্তুতি নিচ্ছিল তারা। আগামী বৃহস্পতিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে দেওয়া হল। রাজনৈতিক মহলের ধারণা, আগামিকাল শুক্রবার কলকাতা হাইকোর্টের রায়ের উপর সবটা নির্ভর করছে। ভোটার তালিকা তৈরি করে জাতীয় নির্বাচন কমিশন। তাদের কাছ থেকে তালিকা নিয়ে ভোট করায় রাজ্যের নির্বাচন কমিশন। পুরসভার ভোটের ক্ষেত্রেও সেই নীতি বজায় থাকে।

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই