পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সকালের জলখাবার হোক কিংবা বিকেলের টিফিন, পাউরুটি দিয়ে তৈরি করা যায় নানা মুখরোচক পদ। স্যান্ডউইচ, ব্রেড পাকোড়া কিংবা ফ্রেঞ্চ টোস্ট পাউরুটির ব্যবহার রোজকার রান্নায় কমবেশি সকলেই করেন। কিন্তু পাউরুটির চারপাশের বাদামি, শক্ত অংশটুকু অনেকেই কেটে ফেলে দেন। বিশেষ করে বাড়ির ছোটদের আবদার মেটাতে এই অংশ প্রায়ই বাদ পড়ে যায়। তবে ফেলে দেওয়া সেই অংশ দিয়েই বানিয়ে ফেলতে পারেন তিন রকমের সুস্বাদু খাবার। সামান্য কয়েকটি উপকরণ আর অল্প সময়েই তৈরি হবে মুচমুচে স্ন্যাকস থেকে মিষ্টি পদ। রইল তিনটি সহজ রেসিপি, যা একবার বানালে আর পাউরুটির ধার ফেলে দিতে ইচ্ছা করবে না।

 

 ১.পাউরুটির ধারের অংশ দিয়ে মুচমুচে পাকোড়া

উপকরণ:

পাউরুটির বাদামি ধার – ১ কাপ

বেসন – ৪ টেবিল চামচ

চালের গুঁড়ো – ১ টেবিল চামচ

পেঁয়াজকুচি – ২ টেবিল চামচ 

কাঁচালঙ্কাকুচি – ১ চা চামচ

ধনেপাতাকুচি – সামান্য

হলুদ ও লঙ্কাগুঁড়ো – স্বাদমতো

নুন – পরিমাণমতো

 ভাজার জন্য তেল

পদ্ধতি

প্রথমে একটি পাত্রে বেসন ও চালের গুঁড়ো নিন। তার মধ্যে পেঁয়াজকুচি, কাঁচালঙ্কা, ধনেপাতা, হলুদ, লঙ্কাগুঁড়ো ও নুন মিশিয়ে নিন। এ বার অল্প অল্প জল দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। খেয়াল রাখবেন, মিশ্রণ যেন খুব পাতলা না হয়ে যায়। এর পর পাউরুটির ধারগুলি ছোট ছোট টুকরো করে ওই মিশ্রণে মাখিয়ে নিন। কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে টুকরোগুলি ছেড়ে দিন। ৩-৪ মিনিট উল্টেপাল্টে সোনালি ও মুচমুচে করে ভেজে তুলুন। উপর থেকে সামান্য চাট মশলা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

টিপসঃ পাউরুটির ধার মুচমুচে করতে,পাকোড়া বানানোর আগে পাউরুটির বাদামি অংশগুলি কিছুক্ষণ খোলা জায়গায় রেখে দিন। এতে বাড়তি আর্দ্রতা কমবে এবং ভাজার পর আরও মুচমুচে হবে।

২. চিজি গার্লিক ব্রেড স্টিক

উপকরণ:

পাউরুটির ধার – ৮-১০টি

মাখন – ২ টেবিল চামচ

রসুনবাটা – ১ চা চামচ

ধনেপাতাকুচি – সামান্য

 চিজ – পরিমাণমতো

অরিগ্যানো – আধ চা চামচ

পদ্ধতি

প্রথমে একটি ছোট পাত্রে মাখন গলিয়ে নিন। তার মধ্যে রসুনবাটা ও ধনেপাতাকুচি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এ বার পাউরুটির ধারগুলির উপর এই মাখনের মিশ্রণ ব্রাশ করে লাগান। উপর থেকে গ্রেট করা চিজ ও অরিগ্যানো ছড়িয়ে দিন। আগে থেকে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে গরম করে রাখা ওভেন বা এয়ার ফ্রায়ারে ৫-৭ মিনিট রাখুন। চিজ গলে সোনালি রং ধরলেই তৈরি চিজি গার্লিক ব্রেড স্টিক। টম্যাটো সসের সঙ্গে পরিবেশন করুন।

টিপসঃচিজি ব্রেড স্টিকের জন্য, মাখন ও রসুনের মিশ্রণ লাগানোর পর সামান্য মোজারেলা চিজ ছড়িয়ে দিন। বেশি সময় ওভেনে রাখবেন না, তা হলে পাউরুটির ধার শক্ত হয়ে যেতে পারে। 

 ৩. পাউরুটির ধার দিয়ে পুডিং)

আরও পড়ুনঃ সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

উপকরণ:

পাউরুটির ধার – ১ কাপ

দুধ – ১ কাপ

ডিম – ১টি

চিনি – ৩ টেবিল চামচ

ভ্যানিলা এসেন্স – কয়েক ফোঁটা

কিশমিশ – ১ টেবিল চামচ

কাজুবাদাম – ১ টেবিল চামচ

পদ্ধতি

প্রথমে একটি পাত্রে দুধ, ডিম, চিনি ও ভ্যানিলা এসেন্স নিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এ বার একটি বাটিতে পাউরুটির ধারগুলি ছোট করে সাজিয়ে তার উপর দুধের মিশ্রণ ঢেলে দিন। প্রায় ১০ মিনিট রেখে দিন, যাতে পাউরুটির টুকরোগুলি দুধ শুষে নেয়। এর পর উপর থেকে কিসমিস ও কুচোন কাজুবাদাম ছড়িয়ে দিন। মাইক্রোওয়েভে প্রায় ৫ মিনিট রান্না করুন। মাইক্রোওয়েভ না থাকলে ঢাকা কড়াইতে জল দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপর পুডিংয়ের বাটি রেখে ঢেকে ভাপে রান্না করুন। তৈরি হতে প্রায় ২০-২৫ মিনিট লাগতে পারে। ঠান্ডা হলে পরিবেশন করুন নরম, তুলতুলে পাউরুটির পুডিং।

টিপসঃপুডিং নরম রাখতে, পাউরুটির ধার দুধের মিশ্রণে অন্তত ১০ মিনিট ভিজিয়ে রাখুন। রান্নার সময়ে বেশি আঁচ দেবেন না। তা হলে পুডিং ভিতর থেকে নরম ও আর্দ্র থাকবে।

এ বার থেকে পাউরুটির বাদামি ধার ফেলে দেওয়ার আগে এক বার ভাবুন। সামান্য কিছু উপকরণ আর কয়েক মিনিট সময়েই তৈরি করে ফেলতে পারবেন তিন রকমের সুস্বাদু পদ। বিকেলের চায়ের আসর থেকে বাড়ির ছোটদের টিফিন সবেতেই জমে যাবে এই তিন পদ।

নবম শ্রেণির হাফ ইয়ার্লিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনে গভীর রাতে রণক্ষেত্র কালীঘাট, কী অভিযোগ করলেন ডায়মন্ড হারবারের সাংসদ?

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর