স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে সমাজ এখন অনেক এগিয়ে। প্রতিনিয়ত কত কিছুই বদল হচ্ছে, আসছে নিত্যনতুন প্রযুক্তি। বদলেছে মানুষের জীবন যাত্রার মান। কিন্তু পৃথিবী বদলে গেলেও স্বাধীনতার পর থেকে অন্ধকারে ডুবে ছিলেন হুগলির তারকেশ্বর ব্লকের আস্তারা দত্তপুর গ্রাম পঞ্চায়েতের চাকদা গ্রামের ১৬০ নম্বর বুথের বাসিন্দারা।  বিদ্যুতের আলো থেকে বঞ্চিত ছিলেন তাঁরা। তবে এবার  বিধানসভা নির্বাচনের পরে বদলের হাওয়ায় আলোকিত হল এই পাড়া। সোনার বাংলায় সেই পাড়ায় ঢুকলো বিদ্যুৎ-এর আলো। পাশাপাশি পানীয় জলেরও ব্যবস্থা করা হয়েছে।   

বরাবরই এই বুথ বিজেপির দখলে থাকতো। ঠিক এই কারণে আদিবাসী পাড়ায় বিদ্যুৎ সহ অন্যান্য সরকারি সুযোগ সুবিধার দেওয়া হত না বলে অভিযোগ স্থানীয়দের। তবে বঙ্গে বিজেপি ক্ষমতায় আসতেই একের পর এক সরকারি পরিষেবা পেতে শুরু করেছে চাকদা গ্রামের আদিবাসী পাড়া। গত ২০২৩ সালের পঞ্চায়েতের ভোটে এই গ্রাম থেকে জয়ী হন বিজেপি প্রার্থী শীকান্ত রায়। বিজেপির গ্রাম দখল মেনে নিতে পারেনি পূর্ববর্তী  তৃণমূল সরকার। তাই  সুযোগ সুবিধা থেকে এই গ্রাম এবং এই পাড়াকে বঞ্চিত রাখা হয়েছিল বলে অভিযোগ। আশেপাশে গ্রামে বিদ্যুৎ থাকলেও চাকদা গ্রামে বিদ্যুৎ ছিলো না।    

আরও পড়ুন: শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

তারকেশ্বরের বিধায়ক সন্তু পান বলেন, ‘স্বাধীনতার পর এই প্রথম চাকদা গ্রামে বিদ্যুৎ আসার জন্য গ্রামের মানুষ খুবই আনন্দিত। এত বছর ধরে এই গ্রামে কোন বিদ্যুৎ ছিল না। আমি মুখ্যমন্ত্রী কে চিঠি লিখেছিলাম উনি বলেছিলেন বিদ্যুৎ আসবে। দু সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পেয়েছে। আমরা সকলে মিলে দীপাবলিতে আনন্দ করবো এই চাকদা গ্রামে। বিধায়ক হয়ে বিদ্যুৎ দিতে পেরে খুবই আনন্দিত। আদিবাসী পরিবারগুলো এতদিন বিদ্যুৎ থেকে বঞ্চিত ছিল। আদিবাসীদের সঙ্গে বিজেপি সরকার আছে। সেইজন্য স্বাধীনতার পর প্রথমবার এই গ্রামে বিদ্যুৎ এসেছে।’ বিদ্যুৎ দফতর সূত্রে জানা গিয়েছে,  তারকেশ্বরের ওই গ্রামের উপর দিয়ে বিদ্যুৎ গেলেও বাসিন্দারা সুবিধা পায়নি।  অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোকে ‘হাসির আলো’ প্রকল্পে বিদ্যুৎ দেওয়া হয়েছে। স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হয়েছে। ৫০ টির মতো পরিবার রয়েছে চাকদা গ্রামে।   

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে