‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: যত কাণ্ড কালীঘাটে। ঠিক কালীপুজোর আগের দিন উত্তপ্ত দক্ষিণ কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ এই এলাকা। মমতাপন্থী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে গতকাল, শুক্রবার রাত থেকে  চলা অশান্তির রেশ ছড়িয়ে পড়ল আজ, শনিবার বিকেলেও। মমতাপন্থী তৃণমূল ও বিজেপির সমর্থকদের সামলাতে কার্যত হিমশিম খেতে হল কালীঘাট থানার পুলিশকে। সেই অশান্তির ঘটনায় এবার সরাসরি কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দার দিকে আঙুল তুললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের কালীঘাটের বাড়ির সামনে উত্তেজনা ও হামলার ঘটনায় কলকাতার সিপির পদত্যাগ চাইলেন মমতা। সঙ্গে তিনি এও হুঁশিয়ারি দিলেন, তাঁর বাড়িতে কালীপুজো করতে না দিলে কালীঘাট মন্দিরের সামনে ব্যবস্থা করবেন। সেখানেই হবে কালীপুজো।

আরও পডুন: ‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

আজ, শনিবার বিকেলে ফের অভিষেকের বাড়ির সামনে একদল যুবক অশান্তি দেখায় বলে অভিযোগ। পাল্টা ডায়মন্ড হারবারের সাংসদের অনুগামীরা রাস্তায় বেরিয়ে এসে বিক্ষোভ দেখান। ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়ায় কালীঘাট রোডে। সেই সময়ে অভিষেকের বাড়িতে ছিলেন মমতা। তিনি বাইরে এসে বলেন, ‘কালীঘাট থানার পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব। কাল রাতে ঝামেলা হয়েছে। মেয়েদের শাখা ভাঙা হয়েছে। মনে রাখবেন, এখানে অনেকে প্রতিমা কিনতে আসেন, যারা অভিষেকের জন্য আসছেন একটা সাইডে আসবেন। অন্যদিকটা খালি রাখুন। দয়া করে জমায়েত করবেন না। ঠাকুরের গাড়ি পাস করতে দিন। আমি যাচ্ছি না, আমি থাকছি অভিষেকের বাড়িতেই। যারা অভিষেককে শুভেচ্ছা জানাতে আসছেন, তাঁদের স্বাগত জানাই। কেউ হামলা করার চেষ্টা করবেন না। একদিকে হামলা, আর একদিকে মামলা। এটাই করছে বিজেপি। একদিন এসব করতে করতে বিজেপির হাতের পুতুল হয়ে চেয়ার হারাবেন। পুলিশকে তাই সতর্ক করছি। আমরা বারবার পুলিশকে বিষয়টা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। অজয় নন্দাজি, আপনি আমার কথা শুনুন। কাল থেকে আমার বাড়ির সামনে হামলা হচ্ছে, ওখানে বেআইনি পুজো করতে দিয়েছেন আপনি। যাঁরা সনাতনী বলে নিজেদের দাবি করেন, তাদের বলছি, হিন্দু ধর্মকে আঘাত করছেন, এসব করবেন না। কত বড় সনাতনী আপনারা।’

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা