‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশে স্বাধীন ও স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা যতদিন না লাগু হবে, ততদিন লড়াই চলবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধেও আন্দোলন থামবে না, আজ, শনিবার কেরলমের কোচিতে গিয়ে এমনটাই জানালেন সিজেপি প্রধান অভিজিৎ দীপক। এদিন অভিনেতা প্রকাশ রাজের ডাকে কোচিতে এসআইআর বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি ছিল ছাত্র-যুবদের। তাতেই যোগ দিতে গিয়েছিলেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপক। সেই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময়ে তিনি বলেন, ‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই ততক্ষণ চলবে যতক্ষণ না আমরা স্বচ্ছ ও স্বাধীন নির্বাচনী ব্যবস্থা লাগু করব দেশে। এই আন্দোলন চালিয়ে যাওয়াটা জরুরি। কারণ জ্ঞানেশ কুমার যতদিন রয়েছেন, ততদিন পর্যন্ত দেশের কোনও নির্বাচনে বিশ্বাসযোগ্যতা থাকবে না। উনি গোটা নির্বাচন ব্যবস্থাই ধ্বংস করে দিয়েছেন। একটি রাজনৈতিক দলকে কেবল বাঁচানোর জন্য উনি ভোট চুরিতে মদত দিয়ে আসছেন। সেই প্রমাণ আমাদের হাতের কাছে রয়েছে।’

সিজেপি প্রধান আরও বলেন, ‘গোটা দেশে এসআইআরের নামে কোটি কোটি মানুষের নাম মুছে ফেলা হয়েছে। এমন কোনও রাজ্য নেই যেখানে ভোটারদের নাম ভোটার তালিকা থেকে মোছা বা ডিলিট করা হয়নি। ১৩ কোটি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। তারপরেও কীভাবে আমরা এই নির্বাচন কমিশনের উপর ভরসা করব। ওদের নেতৃত্বে নির্বাচনের কোনও মূল্য নেই। তাই জ্ঞানেশ কুমার সরে গেলে আশা করি গোটা সিস্টেমের বদল হবে।’ কোচির এদিনের বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে অভিজিৎ বলেন, ‘কেরলমের প্রচুর যুবক-যুবতীরা আমাদের সঙ্গে রয়েছে। আজকের কর্মসূচি ভাল হবে। এই রাজ্য থেকেই প্রচুর সমর্থক সিজেপিতে যোগ দিয়েছেন।’

আরও পডুন: ‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে লাগাতার আন্দোলন করতে দেখা গিয়েছে অভিজিৎ দীপক, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাদের। এদিনও প্রকাশ রাজের ডাকে তাঁরা কোচিতে শান্তিপূর্ণ আন্দোলনে সামিল হয়েছেন।

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ